,

মানুষের রক্ত পান করে মানুষ নিজেও : গবেষণা

news-image

অনলাইন ডেস্ক : ভ্যাম্পায়ার বা ড্রাকুলা মানুষের রক্ত পান করে। একজন সুস্থ-সতেজ যুবক বা যুবতীর তাজা রক্তের খোঁজে, রাতের অন্ধকারে তারা বের হয়। এবং যার রক্ত পান করে, সেও সেই একই পথের পথিক হয়ে যায়।

সত্যিকারের এমন ভ্যাম্পায়ার রয়েছে কি না, তা এখনও জানা যায়নি। তবে ভ্যাম্পায়ার নিয়ে হলিউডে বেশ কিছু ভয়ের ছবি তৈরি হয়েছে। কিন্তু সম্প্রতি গবেষণা এক তথ্য উল্লেখ করেছে, যাতে প্রমাণিত হয়েছে যে অনেক মানুষই রয়েছে যারা রক্ত পান করতে ভালবাসে। এবং সেই রক্ত মানুষের না হলেও চলে। কোনও পশুর রক্ত পান করতেও তাদের অসুবিধা হয় না।

কাহিনির ড্রাকুলা রক্ত পান করে বেঁচে থাকার তাগিদে। কিন্তু এই সব রক্তপায়ী মানুষের এমন ইচ্ছে একেবারেই শারীরিক বা মানসিক অসুস্থতার লক্ষণ। সেই গবেষণায় বলা হয়েছে যে, বেঁচে থাকার জন্য যারা রক্ত খায়, তাদের ‘স্যানগুইনারিয়ান’ বলা হয়। আর রক্ত খাওয়ার ইচ্ছেকে বলা হয় ‘রেইনফিল্ডস সিনড্রোম’।

খবোড় অনুযায়ী, ২০১৩ সালে তুরস্কে এক ব্যক্তির খোঁজ পাওয়া গিয়েছিল, যিনি বলেছিলেন, তার কাছে রক্ত পান করাটা শ্বাস নেওয়ার মতোই জরুরি। তিনি নিজের শরীরের বিভিন্ন অংশে রেজার চালিয়ে রক্ত সঞ্চয় করে তা পান করতেন। এক মহিলা সম্পর্কে বলা হয়েছে যে, তিনি নিজের মুড ঠিক রাখার জন্য প্রতি দিন এক লিটার করে শুয়োরের রক্ত খেতেন।

প্রসঙ্গত, এখনও পর্যন্ত সঠিক ভাবে কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেননি গবেষকরা, কেন এই রক্তপিপাসা পায় মানুষের। তবে, স্যানগুইনারিয়ানদের মতে, এই তৃষ্ণা শরীরের তুলনায় মনেরই বেশি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর