,

ঈদের জন্য প্রস্তুত শাকিব-বুবলী

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান। যে কোনো উৎসবে তার অভিনীত ছবি দর্শকদের মাঝে সেই উৎসবের আমেজ বাড়িয়ে দেয় বহুগুণ।

তাই গত ক’বছর ধরে হল মালিকরা এ নায়কের অভিনীত ছবি চালানোর জন্যই মুখিয়ে থাকেন। কারণ শাকিব খানের ছবি মানেই যেন প্রেক্ষাগৃহগুলোতে দর্শকদের উপচেপড়া ভিড়। আগামী ঈদেও তাই মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে শাকিব খান অভিনীত একাধিক ছবি।

এর মধ্যে রয়েছে উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ এবং আশিকুর রহমানের ‘সুপার হিরো’। দুটি ছবিতেই নায়িকা হিসেবে রয়েছেন শবনম বুবলী। ছবি দুটির মধ্যে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ঈদে যে মুক্তি পাবে এটা প্রায় নিশ্চিত করেছেন ছবিটির প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।

তিনি বলেন, ‘সবকিছু ঠিক থাকলে ঈদুল ফিতরে মুক্তি পাবে ছবিটি। এর মধ্যে সেই প্রস্তুতিও শুরু হয়েছে। আমরা ছবিটির সেন্সর হওয়ার পরই চূড়ান্ত প্রচারণায় নামব।’ অন্যদিকে বুবলী জানান, সুপার হিরো দারুণ একটি গল্প।

এ ছবিতে তাকে অ্যাকশনকন্যা হিসেবে দেখা যাবে। তবে ছবিটির শুটিং এখনও কিছুটা বাকি রয়েছে বলে জানান তিনি। এ ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের বরাতে জানা গেছে, ছবিটি ঈদে মুক্তির জন্যই নির্মাণ করা হচ্ছে।

শুটিং শেষ করে শিগগিরই সেন্সরে জমা দেয়া হবে। দুটি ছবিতে আলাদা আলাদাভাবে উপস্থাপিত হবেন শাকিব-বুবলী। চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া ছবিতে নায়ককে দেখা যাবে চট্টগ্রামের বুলিতে, আর নায়িকার ঠোঁটে শোনা যাবে নোয়াখালীর আঞ্চলিক ভাষা।

এ ছবিতে আরও আছেন মৌসুমী ও ওমর সানী। সুপারহিরো একটি মিশননির্ভর ছবি। এতে শাকিব বুবলী দু’জনকেই মারকুটে দেখা যাবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর