,

পায়ে ঝি ঝি ধরার কারণ

news-image

পায়ে ঝি ঝি ধরার অভিজ্ঞতা কমবেশি সবারই রয়েছে। হঠাৎ করে বসা থেকে দাঁড়িয়ে গেলে পায়ে অসাড়তা বোধ আসে। কোন অনুভূতি পাওয়া যায় না। মনে হয় দেহের সেই অংশ অবশ হয়ে গেছে। কেনো এমন হয় এমন প্রশ্ন অনেকের মনেই হয়তো রয়েছে। এর কারণ নিম্নে তুলে ধরা হলো-

পায়ে ঝি ঝি ধরার কারণ:
অনেক কারণেই পায়ে ঝি ঝি ধরতে পারে। দীর্ঘ সময় একইভাবে বিশেষ ভঙ্গীতে বসে থাকলে পায়ে ঝি ঝি বোধ হতে পারে। আমাদের নিতম্ব, উরু এবং পায়ের পেশীগুলো সংবেদন প্রেরণ করে সায়াটিক স্নায়ু। এসব অংগের কার্যক্রম নিয়ন্ত্রণ হয় সায়াটিক স্নায়ু দ্বারা। এই স্নায়ু নিতম্ব থেকে পা পর্যন্ত বিস্তৃত। দীর্ঘ সময় বসে থাকার কারণে অনেক সময় সায়াটিক স্নায়ুর ওপর চাপ পড়ে। তখন পায়ে সংবেদন পাওয়া যায় না।

আবার দীর্ঘ সময় বসে বিশেষ ভঙ্গীতে বসে থাকলে পায়ের গোড়ালি অঞ্চলে রক্ত জমাট বেঁধে যায়। এর ফলে অক্সিজেনযুক্ত রক্ত ধমনীপথে বাহিত হতে পারে না। যার ফলশ্রুতিতে ধীরে ধীরে পায়ে অক্সিজেনের অভাব অনুভূতি জাগায়। যাকে আমরা ঝি ঝি হওয়া বলে থাকি।

ডায়াবেটিস, লাম্বার স্পন্ডিলাইটিস এবং পুষ্টিহীনতার কারণে মারাত্মক দুর্বলতাও এ ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী