,

ওয়েস্ট ইন্ডিজ সফরে ফ্লোরিডায় দুটি টি-টোয়েন্টি খেলবেন সাকিবরা

news-image

স্পোর্টস ডেস্ক : জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের অংশ হিসেবে যুক্তরাস্ট্রের ফ্লোরিডায় দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। এই সফরে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর মধ্যে শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ফ্লোরিডার লডারহিলের সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্কে। প্রথম ম্যাচটি গড়াবে সেন্ট কিটসে।

জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ। এই সফরে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে মাশরাফি-সাকিবরা। এর মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হবে বলে জানিয়েছে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো।

এ বছরের শুরুতেই ফ্লোরিডায় ম্যাচ খেলার কথা জানিয়ে রেখেছিল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। প্রথমে মনে করা হয়েছিল, ফ্লোরিডায় হয়তো পাকিস্তানের বিপক্ষে খেলবে ওয়েস্ট ইন্ডিজ দল। ক্যারিবীয় দল এরই মধ্যে পাকিস্তানের করাচিতে একটি টি-টোয়েন্টি সিরিজে অংশ নিয়েছে। ফিরতি সিরিজ খেলতে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজে এলে দুই-একটি ম্যাচ ফ্লোরিডায় অনুষ্ঠানের কথা ভাবা হয়েছিল।

এখন বাংলাদেশেরও ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি নির্ধারিত হয়ে গেছে। গত মার্চেই সফরটি হওয়ার কথা ছিল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ তখন বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নেওয়ায় সফরসূচি পিছিয়ে নিয়ে আসা হয় জুলাইয়ে। স্টেডিয়ামের অফিশিয়ালরা জানিয়েছেন, দুটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য ৪ ও ৫ আগস্ট সংরক্ষিত রেখেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।

এই নিয়ে তৃতীয়বারের মতো ফ্লোরিডায় কোনো দলকে আতিথ্য দেবে ওয়েস্ট ইন্ডিজ। ২০১২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এখানে খেলেছেন ক্যারিবিয়ানরা। তারপর ২০১৬ সালের আগস্টে ফ্লোরিডায় ভারতের মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে