,

জার্মানিতে মদের বোতলে কালিমাখচিত সৌদি পতাকা নিয়ে বিশ্বজুড়ে বিক্ষোভ

news-image

জার্মানিতে বিয়ারের বোতলের সিপি করা হয়েছে কালিমাখচিত সৌদি পতাকা দিয়ে। মুসলমানদের কালেমার অবমাননা করায় বিশ্বজুড়ে ক্ষোভ প্রকাশ করেছে মুসলমানরা।

সৌদি গ্যাজেট জানায়, বিশ্বজুড়ে মুসলমানদের হেয়প্রতিপন্ন করার জন্য জার্মানের ‘ইচবাম’ মদের কোম্পানি তাদের বোতলের সিপির উপরে ‘কালিমাতুত তাওহিদ; লা ইলাহা ইল্লাল্লাহ’ খচিত সৌদির পতাকার সিল যুক্ত করেছে।
বার্লিনের সৌদি দূতাবাসও জার্মানির ওই কোম্পানির নিন্দা করে একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, সৌদির পাতাকা ও কালিমাতুত তাওহিদকে অবজ্ঞা করার কারণে কোম্পানির যথাযথ শাস্তি দিতে হবে। এর পরই খবরটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পরলে বিতর্কের ঝড় ওঠে। বিভিন্ন দেশ থেকে মুসলমানরা ক্ষোভ প্রকাশ করে স্যোশাল মিডিয়ায়।

মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য কোম্পানির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিশ্বব্যাপী ওই পণ্যটি বর্জনের আহ্বানও জানানো হচ্ছে টুইটারে। অনেকে আবার এ গর্হিত কাজের জন্য জার্মান সরকারকে ওই কোম্পানির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণে আহ্বান জানায়।

সৌদি আরবের আবু উইন নামের এক ব্যক্তি টুইট করে বলেন, ইসলামের বিধান অনুযায়ী মদ কবিরা বা বড় গুনাহগুলোর মধ্যে অন্যতম। এ মদের বোতলে সৌদির পতাকা ও কালিমাতুত তাওহিদ ব্যবহার করা ইসলামের অবমাননা ছাড়া আর কিছুই নয়। তাই সৌদি সরকার যেনো ওই কোম্পানির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।

এভাবে অনেক মানুষ স্যোশাল মিডিয়ায় তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। তবে একজন জার্মান নারী টুইট করে বলেছেন, আগামী বিশ্বকাপের উদ্বোধনে ৩২টি দেশের পতাকা ব্যবহার করা হবে। আর সে উপলক্ষ্যে এ ৩২ দেশের পতাকা ওই কোম্পানি তাদের পণ্যে ব্যবহার করেছে। ৩২ দেশের মধ্যে একটি সৌদি আরব। তাদের পতাকাও ছেপেছে তাদের পণ্যে। তা নিয়ে অসন্তোষ কাম্য নয়।
আবদুল্লাহ আল-আমের টুইট করেছেন, ইসলাম অবমাননার দায়ে জার্মান কোম্পানিটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত। এছাড়াও আরো কয়েকজনের টুইটবার্তা প্রকাশ করে সৌদি গ্যাজেট।

এদিকে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর বিষয়টি নিয়ে সৌদি দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, অবিলম্বে জার্মান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

দূতাবাস জানায়, জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগের জন্য প্রতিনিধি গিয়েছে। তারা পণ্যটি ব্যান করার জন্য জার্মান সরকারকে অনুরোধ করবে। সূত্র: সৌদি গেজেট, আল-জাজিরা

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর