,

ইন্দোনেশিয়ায় তিনটি চার্চে সিরিজ হামলায় নিহত অন্তত ৯

news-image

ইন্দোনেশিয়ার তিনটি চার্চে সিরিজ হামলায় অন্তত ৯জন নিহত হয়েছে বলে জানিয়েছে এএফপি। ভয়াবহ হামলাগুলোয় আরো অন্তত ১৩জন আহত হয়ে চিকিৎসাধীন আছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। স্থানীয় সময় শনিবার সকাল ৭:৩০টায় দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়াতে প্রথম হামলাটি হয়। ভয়াবহ বোম হামলার অন্তত একটিকে আত্মঘাতি বলে দাবি করেছে পুলিশ।

দশ মিনিট অন্তর অন্তর মোট তিনটি বিস্ফোরণে সুরাবায়ার চার্চগুলো কেঁপে ওঠে। তবে হতাহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানায় পূর্ব জাভা পুলিশের মুখপাত্র ফ্রান্স বারাং। রাষ্ট্রীয় টেলিভিশনে ফুটেজে দেখা যায়, হামলার পর একটি চার্চের সামনে ধ্বংসাবশেষ পড়ে আছে এবং পুলিশ দুর্ঘটনা কবলিত জায়গাগুলো ঘিরে রেখেছে।

পুলিশের পক্ষ থেকে আরো বলা হয়েছে, তারা চতুর্থ কোন চার্চে হামলার ঘটনা ক্ষতিয়ে দেখছে এবং সিরিজ হামলার ঘটনায় ইতোমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হঠাৎ এ হামলার ঘটনায় দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পৃথিবীর বৃহত্তম মুসলিম প্রধান এ দেশটিতে সাম্প্রদায়িক হামলার ঘটনা নেই বললেই চলে। তবে হামলাগুলোর ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি এবং কোন দল বা গোষ্ঠী এখনো হামলার দায় স্বীকার করেনি বলে মন্তব্য করে ফ্রান্স বারাং। ইয়ন নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর