,

গর্ডন গ্রিনিজ ঢাকা আসছেন আজ

news-image

ক্যারিবিয়ান ক্রিকেট কিংবদন্তি গর্ডন গ্রিনিজ আজ বাংলাদেশে আসবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে সাবেক শিষ্য ও সহকর্মীদের সাথে দেখা করতে পাঁচ দিনের সফরে ঢাকায় আসছেন গ্রিনিজ।

আজ সন্ধ্যায় ঢাকায় পা রাখবেন এই কিংবদন্তি। আগামীকাল রাজধানীর একটি হোটেলে সাবেক শিষ্য ও সহকর্মীদের সাথে তার দেখা হবে। তাদের সঙ্গে কথা বলতে, অতীত স্মৃতি রোমন্থন করবেন আর বাংলাদেশকে নিয়ে তার আশা-স্বপ্নের কথা বলবেন। আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় হোটেল সোনারগাঁওয়ে বিসিবির আয়োজনে এই স্মৃতিতর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ের মাধ্যমেই ক্রিকেটে বাংলাদেশের উত্থান। আইসিসি ট্রফি উপহার দেওয়ায় বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্বও পান গ্রিনিজ। ১৯৯৯ বিশ্বকাপে অংশ নেওয়ার পর এখন পর্যন্ত প্রতিটি বিশ্বকাপে খেলেছে বাংলাদেশ।

১৯৯৭ সালেই বাংলাদেশের কোচের দায়িত্ব পান তিনি। প্রথম সুযোগেই বাজিমাত। কেনিয়াকে হারিয়ে আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। কিন্তু গর্ডন গ্রিনিজের বাংলাদেশ অধ্যায় শেষ হয়েছিল বাজেভাবে। ৯৯ বিশ্বকাপে ওয়াসিম আকরামদের ভয়ংকর পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছিল বাংলাদেশ। সেই ঐতিহাসিক জয়ের কয়েক ঘণ্টা আগে গ্রিনিজের হাতে বরখাস্তের চিঠি ধরিয়ে দেয় তখনকার ক্রিকেট বোর্ড!

বোর্ডের কিছু কর্মকর্তার সঙ্গে বিবাদের জেরে চাকরি হারানো গ্রিনিজ তবু সেদিন খেলোয়াড়দের অভিনন্দন জানাতে ভোলেননি। সেই গ্রিনিজ আবারো বাংলাদেশে আসছেন, মাথা উঁচু করে, সম্মানের সঙ্গে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর