,

আনোয়ার ইব্রাহিমকে রাজনীতিতে পুনর্বাসিত করছেন মালয়েশিয়ার রাজা

news-image

মালয়েশিয়ার কারাবন্দী নেতা আনোয়ার ইব্রাহিমকে রাষ্ট্রীয় ক্ষমা প্রদান করে মুক্তি দিতে সম্মত হয়েছেন মালয়েশিয়ার রাজা পঞ্চম সুলতান মুহাম্মদ। শুক্রবার নির্বাচনে জয়লাভ করে দেশটির সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়া ৯২ বছর বয়সী মাহাথির মোহাম্মদ বলেন, রাজা সম্মতি প্রদান করায় সাবেক এই বিরোধীদলীয় নেতার রাজনীতিতে প্রত্যাবর্তন ও প্রধানমন্ত্রী হওয়ার পথ তৈরি হবে।

পিপলস জাস্টিস পার্টির আনোয়ার ইব্রাহিম দেশটির দীর্ঘ দিনের বিরোধী জোটের প্রধান নেতা। ৭০ বছর বয়সী আনোয়ার ইব্রাহিম ২০১৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাকের শাসনামলে কারাবন্দী হয়েছিলেন। আগামী মাসে তার মুক্তির কথা রয়েছে।

মাহাথির বলেন, রাজা পঞ্চম সুলতান মুহাম্মদ এক বৈঠকে বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিমকে রাজকীয় মুক্তি প্রদানে নির্দেশনা দিয়েছেন। বারিসন ন্যাশনাল পার্টিকে হারিয়ে বিশ্বের প্রবীনতম নতুন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ শুক্রবার গণমাধ্যমে এই তথ্য জানান।

রাজা কর্তৃক ক্ষমা প্রদত্ত না হলে আনোয়ার ইব্রাহিমকে ৫ বছরর জন্য রাজনীতিতে নিষিদ্ধ থাকতে হবে। মাহাথির বিগত নির্বাচনের আগে ঘোষণা দেন, নির্বাচনে জিতলেও প্রধানমন্ত্রী হিসাবে ২/৩ বছর দায়িত্ব পালন করে আনোয়ার ইব্রাহিমের নিকট ক্ষমতা হস্তান্তর করবেন। রয়টার্স

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর