,

প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বাংলাদেশ-ভারত চুক্তি সই

news-image

ডেস্ক রিপোর্ট : প্রতিরক্ষা সহযোগিতায় ঋণ বাস্তবায়ন এবং সার্বিক সহযোগিতা বিস্তার ঘটাতে বাংলাদেশ-ভারতের মধ্যে ৪টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ সরকারকে ভারত প্রতিরক্ষা খাত ৫’শ মিলিয়ন বা ৫০ কোটি ডলার ঋণ দিয়েছে এবং সেই অর্থ ব্যয়ের রূপরেখাও ঠিক করা হয়েছে চুক্তিতে। এছাড়াও আরো ৩টি চুক্তি সই হয়েছে।

গত বুধবার নয়াদিল্লিতে তিন দিনের বৈঠক শেষে এই চুক্তি সই হয়। গতকাল শুক্রবার বাংলাদেশ হাইকমিশন সূত্রে খবরটি জানা গেছে।

বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে ভারতীয় প্রতিরক্ষা সচিব সঞ্জয় মিত্রের বৈঠক হয়। এতে স্বাক্ষরিত প্রথম চুক্তিটি হলো, বাংলাদেশ-ভারত কাঠামোগত সহযোগিতা চুক্তি। যাকে বলা হচ্ছে, ফ্রেমওয়ার্ক চুক্তি। প্রতিরক্ষা সামগ্রী কেনার জন্য ভারত বাংলাদেশকে যে পাঁচশ মিলিয়ন ডলার ঋণের ঘোষণা দিয়েছে তা দিয়ে বাংলাদেশের যা প্রয়োজন এবং ভারতের যা উৎপাদনের সক্ষমতা রয়েছে সেই ভিত্তিতেই প্রতিরক্ষা সামগ্রী কেনা হবে। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় ভারতের কাছে চাহিদা অনুসারে দাবিপত্র পেশ করবে।

দ্বিতীয় চুক্তিটি হলো, খুলনায় নৌবাহিনীর শিপইয়ার্ডের সঙ্গে ভারতের জাহাজ মন্ত্রণালয়ের। বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী নৌ জাহাজ যৌথভাবে তৈরি করা হবে।

তৃতীয় চুক্তিটি হলো, বাংলাদেশ ও ভারতের প্রতিরক্ষা কলেজ ও স্কুলের শিক্ষার্থী বিনিময়। এতে প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে।

হাই কমিশন সূত্রে জানা যায়, প্রতিরক্ষাা খাতে যে ৫০ কোটি ডলার ভারত ঋণ দিয়েছে তার পুরোটা যে ভারত থেকে আমদানির মাধ্যমে খরচ করতে হবে, তা নয়। চুক্তির একটা অংশ (প্রায় ৩৫ শতাংশ) তৃতীয় দেশ থেকে সামরিক সরঞ্জাম কিনে বাংলাদেশ খরচ করতে পারে। সে ক্ষেত্রে বাংলাদেশকে ভারতের অনুমতি নিতে হবে।

ভারতের সঙ্গে প্রতিরক্ষা সমঝোতার বিষয়টি বাংলাদেশের কাছে যথেষ্ট স্পর্শকাতর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের আগে থেকেই এই সমঝোতা নিয়ে বাংলাদেশ বিতর্ক সৃষ্টি হয়। প্রতিরক্ষা চুক্তি সই হলো বাংলাদেশ সার্বভৌমত্ব বিপন্ন হবে কি না, সেই সংশয় বিভিন্ন মহল প্রকাশ করেছিল। কিন্তু সেই সব আশঙ্কা উপেক্ষা করে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হয়।

গত বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় উভয় দেশের মধ্যে সর্বপ্রথম প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সেই সমঝোতা স্মারক বাস্তবায়নের জন্য দিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হলো। বাংলাদেশ-ভারতের মধ্যে এটাই প্রথম প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বৈঠক। পরের বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হবে। সূত্র : বাংলাদেশ প্রতিদিন , প্রথম আলো

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর