,

জনসভায় হঠাৎ অসুস্থ খন্দকার মোশাররফ হোসেন

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওরে জেলা পরিষদের বাণিজ্যিক ভবনসহ কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন শেষে এক জনসভায় বক্তব্য দেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার দুপুরে বক্তব্য দেয়ার এক পর্যায়ে মোশাররফ হোসেন বক্তৃতা থামিয়ে চোখ বন্ধ করে রাখেন কিছুক্ষণ। এরপর নেতাকর্মীরা তাকে ধরে চেয়ারে বসান। পরে একজন সেবিকা ও তার ব্যক্তিগত কর্মকর্তারা তাকে বাতাস দেন এবং পানি পান করান। ১০ মিনিট পর মন্ত্রী আবারও মাইকের সামনে দাঁড়ান। এরপর সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।

এর আগে বক্তৃতায় খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপির এখন পায়ের তলায় মাটি নেই। তাই নির্বাচনকে ভয় পায়। এজন্যই খালেদা জিয়ার মতো দাগি আসামির মুক্তি না হলে নির্বাচনে না যাওয়ার কথা বলছে তারা।

তিনি আরও বলেন, অক্টোবরে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। সেই হিসেবে ডিসেম্বরের মাঝামাঝি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগও চায় বিএনপি নেত্রী মুক্ত হয়ে নির্বাচনী মাঠে আসুক। কিন্তু খালেদার মতো দণ্ডপ্রাপ্ত আসামিকে মুক্ত করার ক্ষমতা আওয়ামী লীগ তথা সরকারের নেই। তাই আন্দোলন নয় তাকে মুক্ত করতে হলে বিএনপিকে আইনি রাস্তায় হাঁটতে হবে। তাকে মুক্ত করা ছাড়া নির্বাচনে যাব না এমন ঘোষণা বিএনপির ‘মামা বাড়ির আবদারের’ মাতোই।

মানিকগঞ্জ জেলা পরিষদের সভাপতি ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়, জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিম, পুলিশ সুপার রিফাত মো. শামীম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর