,

ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব দিতে চলেছেন সালমান!

news-image

বিনোদন ডেস্ক : অধিকাংশ ভক্তরা চান- বিয়ে হোক ক্যাটরিনা কাইফের সঙ্গে সালমান খানের! যারা ভক্ত নন, তারাও স্বীকার করে থাকেন ক্যাটরিনা আর সালমানকে দম্পতি হিসাবে ভালোই মানাবে!

সে শুধুই তাদের ছায়াছবির পর্দায় ধরা দেওয়া রসায়নের জন্য নয়। কেন না, সেই রসায়ন বাস্তব জীবনেরই প্রতিচ্ছবি। সবাই জানেন, এক সময়ে একটা সম্পর্ক ছিল ক্যাটরিনা আর সালমানের। সেটাই জীবন্ত হয়ে ওঠে ছবির চিত্রনাট্যেও।

কিন্তু বলিউড বলছে, সম্পর্কটা আবার নতুন করে প্রাণ পেয়েছে জুটির মধ্যে। যার অন্যতম প্রমাণ সবার সামনেই সালমানের কাপ থেকে ক্যাটরিনার কফি খাওয়া! সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে সালমান একটা কফির কাপে এক চুমুক দিয়ে জানতে চেয়েছিলেন ক্যাটরিনার কাছে- তিনি কফি খাবেন না কি! ক্যাটরিনা রাজি হলে একটু ইতস্তত করে সালমান নিজের কাপটাই এগিয়ে দিয়েছিলেন তার দিকে। এরপর ক্যাটরিনার মনোযোগ দিয়ে সেই কাপ থেকে কফি খাওয়ার ভিডিও ভাইরাল হয়।

পাশাপাশি, সালমান আর ক্যাটরিনার আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে সোনম কাপুরের বিয়েতে। যেখানে দেখা যাচ্ছে- জ্যাকুলিন ফার্নান্দেজকে সম্পূর্ণ উপেক্ষা করে ক্যাটরিনাকে জড়িয়ে ধরছেন, কথা বলছেন তার সঙ্গে সালমান!

এবার কি তা হলে বিয়ের প্রস্তাব আসছে? এলে কী হবে, বলা মুশকিল! কেন না একবার করণ জোহর জানতে চেয়েছিলেন নায়িকার কাছে- সালমান খান বিয়ের প্রস্তাব দিলে কী করবেন তিনি!

‘এটা অত্যন্ত অন্যায় প্রশ্ন! এটা চিটিং!’ এসব বলে প্রতিবাদ করে শেষ পর্যন্ত জানিয়েছিলেন ক্যাটরিনা- ‘কী বলব এর উত্তরে সালমানকে, সেটা সময়ের উপরে নির্ভর করছে!

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর