,

মিয়ানমারে সেনা-বিদ্রোহী সংঘর্ষ : নিহত ১৯

news-image

মিয়ানমারে সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। শনিবার দেশটির উত্তরাঞ্চলের সান রাজ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মিয়ানমারের সেনাবাহিনী ও স্থানীয় সূত্র এ তথ্য জানিয়েছে। মিয়ানমারের সেনাবাহিনী জানিয়েছে, সাম্প্রতিক সময়ের সংঘাতগুলোর মধ্যে শনিবারের সংঘর্ষ সবচেয়ে ভয়াবহ ছিল।

এদিকে, অধিকার রক্ষাকারী সংস্থাগুলো বলছে, মিয়ানমারে উত্তরাঞ্চলের সান রাজ্যটি চীন সীমান্তসংলগ্ন। চলতি বছরের জানুয়ারি থেকে এই অঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংঘর্ষ বেড়ে গেছে। আর ঠিক এই সময়ে আন্তর্জাতিক মহল দেশটির পশ্চিমাঞ্চলের রোহিঙ্গা ইস্যুতে দৃষ্টি নিবদ্ধ রেখেছে। এই সুযোগে মিয়ানমারের সেনাবাহিনী সেখানে অভিযান জোরদার করেছে বলে অভিযোগ।

শনিবার সংঘর্ষ হয়েছে মিয়ানমারে সেনাবাহিনী ও বিদ্রোহী গ্রুপ টাং ন্যাশনাল আর্মি (টিএনএ)-র মধ্যে। এই গ্রুপটি দেশটির উত্তরাঞ্চলে আরো স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছে।

সূত্র: এএফপি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর