,

মানতাসা শুরুতেই অভিনয় করবেন ঈদের নাটকে

news-image

বিনোদন প্রতিবেদক : পাবনার মেয়ে মিম মানতাসা ‘লাক্স সুপারস্টার’ হয়ে এবার বাজিমাত করতে চলছেন। অভিনয়ে তাঁর অভিষেক ঘটতে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় গায়ক ও অভিনয়শিল্পী তাহসানের সঙ্গে। ‘লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতার এবার আসরের অন্যতম বিচারক ছিলেন তিনি। ১৮ মে থেকে ঢাকার উত্তরায় নাটকটির শুটিং শুরু হবে। ‘ভবঘুরে’ নাটকের মধ্য দিয়ে অভিনয়ের জন্য প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন তিনি। ‘ভবঘুরে’ নামের এই নাটকের পরিচালক ফেরদৌস হাসান।

প্রতিযোগিতার বিচারক তাহসানের সঙ্গে প্রথমবারের মতো অভিনয়ে অভিষেক ঘটতে যাচ্ছে, তা ভেবেই বেশ রোমাঞ্চিত মিম মানতাসা। প্রথম আলোর সঙ্গে গতকাল শুক্রবার রাতে ‘লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতার এবারের চ্যাম্পিয়ন বললেন, ‘অনুভূতিটা অদ্ভুত। সবকিছুই অন্য রকম লাগছে। আমার তো বিশ্বাসই হচ্ছিল না। তবে এটুকু বলব, স্যার অনেক ভালো। প্রতিযোগিতার সময় অনেক সহযোগিতা করেছেন। অনেক কৌশল শিখিয়েছেন। কেন জানি মনে হচ্ছে, মজার কিছু হবে।’

গতকাল শুক্রবার রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে ‘লাক্স সুপারস্টার’-এর নাম ঘোষণার আগে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বিজয়ীর জন্য আরেকটি চমকপ্রদ খবর দেন। তিনি জানান, এবার যিনি চ্যাম্পিয়ন হবেন, তিনি চ্যানেল আইয়ের ঈদের নাটকে অভিনয়ের সুযোগ পাবেন। নাটকে তাঁর সহশিল্পী থাকবেন এই প্রতিযোগিতার বিচারক তাহসান।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী মিম মানতাসা। ছোটবেলা থেকে পড়াশোনার পাশাপাশি ছবি আঁকতেন। এবারই প্রথম কোনো রিয়ালিটি শোতে অংশ নিয়েছেন। আর প্রথমবার অংশ নিয়ে বাজিমাতও করেছেন। এই প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয় এ বছর জানুয়ারি মাসে। অংশ নিয়েছেন ১২ হাজার প্রতিযোগী। সৌন্দর্য আর মেধার এই প্রতিযোগিতায় সবাইকে পেছনে ফেলে শেষ পর্যন্ত বিজয়ী হন মিম মানতাসা। তিনি বলেন, ‘আগে শুধু পড়াশোনার পাশাপাশি ছবি আঁকতাম। এই প্রতিযোগিতায় আসার পর গত কয়েক মাসে নাচ, গান, অভিনয় সবই করছি। আমার জীবনের অন্য রকম এক অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেকে সামনের দিনগুলোর জন্য প্রস্তুত করব। নিজেকে আরও ভালোভাবে তৈরি করতে চাই। অভিনয় শিখতে চাই।’

মিম মানতাসা আরও বলেন, ‘চ্যাম্পিয়ন হব ভেবে এখানে আসিনি। কিছু একটা করতে হবে—সেই চ্যালেঞ্জ নিয়ে এসেছিলাম। বিচারকদের রায়, সবার ভালোবাসা আর দোয়ায় শেষ পর্যন্ত বিজয়ী হয়েছি। এই অনুভূতি অসাধারণ, ভাষায় প্রকাশ করা যাবে না। আমার নাম যখন ঘোষণা করা হয়, তখন মাকে খুঁজছিলাম, কিন্তু কোথাও পাইনি।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর