,

ডেম্বেলেকে উত্তরসূরি মানছেন মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : উসমানে ডেম্বেলের প্রতিভা নিয়ে কারও সন্দেহ থাকার অবকাশ নেই! সন্দিহান নন লিওনেল মেসিও। বরং আর সবার চেয়ে এ সতীর্থের ওপর তার বিশ্বাস একটু বেশিই। হয়তো সেই বিশ্বাস থেকেই বার্সেলোনায় ফরাসি ফরোয়ার্ডকে নিজের উত্তরাধিকারী মানছেন ছোট ম্যাজিসিয়ান।

ডেম্বেলের কারিকুরিতে মেসি এতটাই মুগ্ধ যে, তাকে নিজের সব জাদুকরী কৌশলও দীক্ষা দিচ্ছেন তিনি। মাঠে বা মাঠের বাইরে বলে কোনো কথা নেই, যেখানেই মনে করেন সতীর্থের এ জায়গায় সমস্যা আছে; সঙ্গে সঙ্গে তা সমাধান করে দেন।

বার্সা সুপারস্টার মনে করেন, ডেম্বেলের এখনও উন্নতি করার সময় আছে। সে একটু খাটলেই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবে। এজন্য পাসিং, ড্রিবলিং, মুভমেন্ট নিয়ে তাকে আরও কাজ করতে হবে।

ক্যারিয়ারের শুরু থেকেই আলো ছড়িয়ে যাচ্ছেন ডেম্বেলে। বুরুসিয়া ডর্টমুন্ডে কাটান স্বপ্নের মৌসুম। তা নজর কাড়ে বার্সার। গত বছর বেশ চড়া দামেই তাকে ডেরায় ভেড়ায় কাতালানরা। তবে শুরুতে ক্লাবটির হয়ে সেভাবে জ্বলে উঠতে পারেননি তিনি। উপরন্তু ইনজুরিতে ছিটকে পড়েন।

চোট কাটিয়ে ফিরেই ধীরে ধীরে স্বরূপে ফিরছেন সময়ের অন্যতম সেরা ফরোয়ার্ড। সেরা ছন্দে দেখা গেছে লা লিগায় সবশেষ ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে। গোটা মাঠে দাপিয়ে বেড়িয়েছেন। করেছেন ২ গোল, সতীর্থকে দিয়ে করিয়েছে ১টি। যার নান্দনিক পারফরম্যান্সে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে অপরাজেয় যাত্রা অব্যাহত আছে সদ্য শিরোপাজয়ীদের।

এরপরই প্রশ্ন উঠেছে, তা হলে কী মেসির দীক্ষায় কাজে লেগেছে ডেম্বেলের। সত্যি কী আর্জেন্টিনা সুপারস্টারের যোগ্য উত্তরাধিকারী পেয়ে গেছে স্প্যানিশ জায়ান্টরা? অবশ্য এসবের জবাব সময় হলেই পাওয়া যাবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর