,

রণবীরকে বিয়ে করতে চান আলিয়া

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের হালের দুই জনপ্রিয় তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট প্রেম করছেন। মাস খানেক হলো ভারতীয় গণমাধ্যমে এমন খবর প্রকাশ হচ্ছে।

তবে কিছুদিন আগে শোনা গিয়েছিল, বলিউডের আরেক অভিনেতা বরুণের সঙ্গে প্রেম করছেন আলিয়া।

অবশ্য সেই গুজব বলে উড়িয়ে দিয়েছেন আলিয়া। তিনি জানান, রণবীর তার প্রথম প্রেম। রণবীরকে বিয়েও করতে চান তিনি।

জানা গেছে, রকস্টার ছবি মুক্তি পাবার কিছুদিন পরেই আলিয়ার সঙ্গে রণবীরকে পরিচয় করিয়ে দেন করণ জোহর।

আলিয়ার সঙ্গে যখন রণবীরের প্রথমবার কথা হয়, সেই সময় রকস্টারের নায়কের সঙ্গে ক্যাটরিনা কাইফের সম্পর্ক ছিল। তবে তাতেও রণবীরের প্রতি আলিয়ার ভালোলাগা এতটুকু কমেনি।

আলিয়া বিয়ে করতে চাইলেও রণবীরের একই ইচ্ছে আছে কিনা সে ব্যাপারে কিছুই জানা যায়নি। তবে সোনম কাপুরের বিয়ের অনুষ্ঠানে আলিয়া-রণবীর একসঙ্গে অনুষ্ঠানে হাজির হন। ফলে তাদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছে।

বিয়েবাড়িতে ক্যাটরিনাও ছিলেন। তবে আলিয়ার সঙ্গে তার বিন্দুমাত্র দূরত্ব দেখা যায়নি। করণ, আলিয়া, ক্যাটরিনা ও গৌরী খানকে একসঙ্গে সেলফি তুলতে দেখা যায়।

শিগগিরই অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে একসঙ্গে কাজ করতে দেখা যাবে রণবীর ও আলিয়াকে। যার ফলে নতুন করে জল্পনা-কল্পনা শুরু হয়েছে, বলিউডে কী আবারও সানাই বাজতে চলেছে?

শোনা যাচ্ছে, রণবীরের মায়েরও নাকি আলিয়া ভাটকে ছেলের বউ হিসেবে দারুণ পছন্দ। তবে আদৌ তারা বিয়ে করবেন কিনা এ নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। কারণ এর আগে ক্যাটরিনা, দীপিকাসহ আরও অনেকের সঙ্গে রণবীরের প্রেম ছিল। কিন্তু শেষ পর্যন্ত একটিও টেকেনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর