,

অল্পের জন্য রক্ষা পেলো ভারতের দুই বিমান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে ভারতের দুইটি বিমান। গত ২ মে ঢাকার আকাশে এই ঘটনা ঘটলেও শুক্রবার তা প্রকাশ করা হয়।

কলকাতা থেকে আগরতলাগামী ইন্ডিগোর ফ্লাইট ৬ই৮৯২ এবং এয়ার ডেকানের ফ্লাইট ডিএন ৬০২ এর মধ্যে সংঘর্ষের এই শঙ্কা তৈরি হয়।

ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো ও এয়ার ডেকানের দুটি বিমান মাঝ আকাশে একেবারে কাছাকাছি চলে এলেও স্বয়ংক্রিয় সতর্কবার্তা পাওয়ার পর কৌশলে দুই বিমানের পাইলট তা এড়িয়ে নিরাপদ অবস্থানে যেতে সক্ষম হন।

ভারতীয় সরকারি সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) বলছে, গত ২ মে বাংলাদেশের আকাশসীমায় এ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হয়েছিল। ওইদিন কলকাতা থেকে আগরতলাগামী ইন্ডিগোর ফ্লাইট ৬ই৮৯২ ও এয়ার ডেকানের ফ্লাইট ডিএন ৬০২ এর সংঘর্ষের শঙ্কা তৈরি হয়।

ওইদিন এ দুটি ফ্লাইটের মুখোমুখি দূরত্ব মাত্র ৭০০ মিটারে চলে আসে। এ ঘটনায় তদন্তের পর ভারতের বিমান তদন্ত সংস্থা বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো (এএআইবি) ‘ভয়ানক’ বলে মন্তব্য করেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর