,

শ্রীদেবীর মৃত্যু তদন্তের আবেদন খারিজ

news-image

বিনোদন ডেস্ক : চাঁদনী খ্যাত অভিনেত্রী শ্রীদেবীর হঠাৎ মৃত্যুর পর নানারকম গুঞ্জন শোনা যায়। শ্রীদেবীর মৃত্যুতে রহস্য রয়েছে এমন দাবি করে ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করেন পরিচালক সুনীল সিং। সেই আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির শীর্ষ আদালত।

ভারতীয় গনমাধ্যমের খবর, শ্রীদেবীর মৃত্যুর ঘটনায় সুনীল সিংয়ের করা তদন্তের আবেদন খারিজ করলো সুপ্রিম কোর্ট। গত ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের এক হোটেলের বাথটাবে ডুবে মৃত্যু হয় বলিউডের প্রথম নারী সুপারস্টার শ্রীদেবীর। পরিচালকের কথায় সেসময় দুবাইতেই ছিলেন তিনি। হোটেলের কর্মী, কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছেন।

তার দাবি, শ্রীদেবীর পরিবারের লোকজনের কথায় অসংগতি রয়েছে। তাই অভিনেত্রীর মৃত্যু নিয়ে নতুন করে তদন্তের দাবিতে প্রথমে দিল্লি হাইকোর্টে তদন্তের আবেদন করেন সুনীল সিং। তবে দিল্লি হাইকোর্ট তার সেই আবেদন খারিজ করে দেয়। তারপরই শীর্ষ আদালতের দ্বারস্থ হন তিনি।

নতুনভাবে তদন্তের দাবিতে সুনীলের প্রশ্ন ছিল, শ্রীদেবীর উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি। আর বাথটাবটি ছিল ৫ ফুটের। তাহলে কীভাবে বাথটাবে ডুবে মৃত্যু হতে পারে তার? শ্রীদেবীর নামে ২৪০ কোটি টাকার একটা ইন্সুরেন্স ছিল, যে টাকাটা কিনা তিনি একমাত্র দুবাইতে মারা গেলেই তার পরিবার পেতে পারতো। আর শ্রীদেবী দুবাইতেই মারা গিয়েছেন। তাই অভিনেত্রীর মৃত্যুতে রহস্য রয়েই যাচ্ছে। সেইসঙ্গে পরিচালক সুনীল সিং দাবি করেছিলেন, তিনি তার আইনি পরামর্শদাতার সঙ্গে দুবাইয়ের ওই হোটেলে গিয়ে অভিনেত্রীর মৃত্যুতে একাধিক অসঙ্গতি পেয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর