,

হলুদে রঙিন রাজ-শুভশ্রী (ছবিসহ)

news-image

বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা শুভশ্রী সাতপাকে বাঁধা পড়বেন আর কিছুক্ষণ পরই। টালিউড পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তিনি। প্রথা মেনে বাঙালি সাজে টালিউড নায়িকা-পরিচালকের বিয়ে ঘিরে রীতিমতো সাজ সাজ রব টালিউডে।

এরই মধ্যে হলুদ সন্ধ্যায় বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে কলকাতার এই জনপ্রিয় তারকা জুটিকে। রাজ-শুভশ্রী রঙিন ছিলেন হলদে রঙে। রাজ-শুভশ্রীর হলুদ সন্ধ্যায় উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠরা।বজবজের বাওয়ালি রাজবাড়িতে শুক্রবার রাতে বেজে উঠবে বিয়ের মঙ্গল শঙ্খ। বর্ধমানের মেয়ে শুভশ্রী।

ইতোমধ্যেই বর্ধমান থেকে দান সামগ্রী ও বিয়ের উপাচারও হাজির হয়েছে। আলোর মালায় সেজে উঠেছে বাজেপ্রতাপপুরের রাজবাড়িটি। দুই পরিবারের আত্মীয় বন্ধুরাও পৌঁছে গিয়েছেন।

গত বৃহস্পতিবার প্রথা অনুযায়ী একসঙ্গে আইবুড়ো ভাত খেয়েছেন রাজ-শুভশ্রী। বিয়ে উপলক্ষে ফটোশুটও চলছে। সাদা শাড়ি-লাল ব্লাউজের সঙ্গে মানানসই সোনার গয়নার সাজে শুভশ্রীকে দেখতেও লেগেছে অন্যরকম।

লাল বেনারসী, চন্দন ও সোনার গয়নার সাজই পছন্দ শুভশ্রীর। বিয়ে ও রিসেপশনের জন্য তাই নায়িকা বেছে নিয়েছেন সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা শাড়ি। ট্রাডিশনাল পছন্দ রাজেরও। বাঙালি বরের সাজে আজ রাতে সাজবেন রাজও।

রাজ চক্রবর্তী পরিচালক হিসেবে এরই মধ্যে- অভিমান, পারবো না আমি ছাড়তে তোকে, যোদ্ধা-দ্য ওয়ারিয়র, প্রলয়, কানামাছি, বোঝেনা সে বোঝেনা, দুই পৃথিবী, চিরদিনই তুমি যে আমারসহ বেশ কিছু ছবি পরিচালনা করেছেন।

অন্যদিকে শুভশ্রী অভিনীত ছবির মধ্যে রয়েছে চ্যালেঞ্জ, পরাণ যায় জ্বলিয়া রে, রোমিও, খোকাবাবু, খোকা ৪২০, বস্‌, আমি শুধু চেয়েছি তোমায়, নবাব।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর