,

বাগেরহাটে ৪শ’ টাকা কেজিতে বিক্রি হচ্ছে ফাতেমা ধান

news-image

বাগেরহাটের ফকিরহাটে ফাতেমা জাতের প্রতি কেজি ধান বিক্রি হচ্ছে ৪শ’ টাকায়। তারপরও কৃষকরা ছুটে আসছেন এ ধান সংগ্রহে। শুধু ফকিরহাট নয় দেশব্যাপী এ ধানের চাহিদা সৃষ্টি হয়েছে।

জেলার ফকিরহাট উপজেলার মাশকাটা গ্রামের নারী ফাতেমা বেগমের ক্ষেত থেকে সংগ্রহ করা ৩টি ধানের ছড়ায় উৎপাদিত হয়। এ কারণেই এ ধানের জাত ফাতেমা নামে কৃষকের মুখে মুখে সর্বত্র ছড়িয়ে পড়ছে। এ ধান ক্রয় করতে হুমড়ি খেয়ে পড়ছেন কৃষকরা। কৃষি বিভাগও এ নিয়ে গবেষণায় রয়েছে।

এ ধান সম্পর্কে ফাতেমা বেগম বলেন, ২০১৫ সালে বাড়ির পাশের ধান ক্ষেতে আমার ছেলে লেবুয়াত হাইব্রিড আফতাব-৫ ধান চাষ করে। সেখানে ওই ধানের মধ্যে ব্যতিক্রম ৩টি ধানের ছড়া (শীষ) দেখতে পাই। ওই ছড়াগুলো সংগ্রহ করে আমার ছেলেকে বলি এ ধানগুলো বীজ হিসেবে ব্যবহার কর। সে প্রথমে অস্বীকৃতি জানালেও মায়ের কথা রেখে পরের বছর জমিতে বীজ হিসেবে রোপণ করে। ওই বছর ৩ ছড়া ধানের বীজে প্রায় আড়াই কেজি ধান উৎপাদন হয়।

ফাতেমা আরও বলেন, পরে কৃষি বিভাগের লোকেরা খবর পেয়ে আমাদের ধান দেখতে আসেন। ধানের আকার ও ছড়ায় ধানের পরিমাণ বেশি দেখে তারা আমাকে এ ধান সংরক্ষণ করার পরামর্শ দেন। পরে আমি এই আড়াই কেজি ধানও বীজ হিসেবে ব্যবহার করি। এরপর এ বছর ৭৫ শতাংশ জমিতে ওই ধান রোপণ করি এতে প্রায় ১১০ মণ ধান হয়।

এ খবর স্থানীয় কৃষকরা জানার পরে ধান সংগ্রহের জন্য সবাই আমার বাড়িতে আসতে থাকে। আমার ছেলে এ ধান বর্তমানে প্রতি কেজি ৪শ’ টাকায় বিক্রি করছে। তারপরও আমরা চাহিদামত ধান দিতে পারছি না।

ফাতেমার ছেলে লেবুয়াত জানান, মায়ের কথা শুনে ধান লাগাই। পরে ধানগুলো বড় হলে একটু আলাদা রকম দেখতে পাই। ধানের পাতাগুলো বেশি চ্যাপটা এবং ধানের মোচাগুলো বের হচ্ছিল কলার মোচার মত। পরে খুশি লাগলে ধানগুলোর একটু বেশি যত্ন শুরু করি। এরপর থেকেই আমাদের এ সফলতা। আমি চাই এ ধানের জাত সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়ুক। আশপাশের কৃষকরা আমাদের কাছ

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর