,

দুঃশ্চিন্তার কিছু নেই, স্যাটেলাইট উৎক্ষেপণ হবেই : হাসিনা

news-image

অবশ্য বৃহস্পতিবার রাতে ফ্লোরিডার লঞ্চ প্যাড থেকে স্যাটেলাইট উৎক্ষেপণের কাউন্ট ডাউন শেষ মিনিটে থেমে যাওয়ার পর নিজেরও যে মন খারাপ হয়েছিল, সে কথাও বাংলাদেশের সরকারপ্রধান বলেছেন।শুক্রবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসে বঙ্গবন্ধু-১ এর উৎক্ষেপণ নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “মন খারাপ আমারও হয়েছিল। মাত্র ৪৬ সেকেন্ডের জন্য আমাদের স্যাটেলাইট উঠতে পারল না।”ছাত্রলীগের সম্মেলনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা

এরপর তিনি দুঃশ্চিন্তা না করার পরামর্শ দিয়ে বলেন, “এটা নিয়ে কারও দুঃশ্চিন্তার কিছু নেই। স্যাটেলাইট আমাদের অবশ্যই উৎক্ষেপণ হবে।কেউ যেন আবার মন খারাপ না করে। এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা।”বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোররাত ৩টা ৪৭ মিনিটে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহটির যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশ পানে যাত্রা শুরুর কথা ছিল।

সব প্রস্তুতি সেরে উৎক্ষেপণের জন্য কাউন্ট ডাউন প্রক্রিয়াও শুরু হয়েছিল; কিন্তু শেষ মিনিটে সমস্যা দেখা দেওয়ায় স্যাটেলাইটটি আর ওড়েনি লঞ্চ প্যাড থেকে।মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স উৎক্ষেপণ পিছিয়ে শুক্রবার বাংলাদেশ সময় রাত ২টা ১৪ থেকে ৪টা ২১ মিনিটের মধ্যে নতুন সময় রেখেছে।

প্রধানমন্ত্রী এই উৎক্ষেণের বিষয়টিকে বর্ণনা করেন ‘অত্যন্ত জটিল’ এবং ‘অত্যন্ত সেনসেটিভ’ একটি বিষয় হিসেবে। উত্তেজনার ওই পুরেটা সময় ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে অবস্থানরত ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যোগাযোগ রাখার কথাও তিনি বলেন।

স্যাটেলাইট উৎক্ষেপণ দেখতে উপস্থিত ছিলেন সজীব ওয়াজেদ জয়, তারানা হালিম, জুনাইদ আহমেদ পলকসহ অন্যরা, তবে শুক্রবার উৎক্ষেপণ হয়নি

স্যাটেলাইট উৎক্ষেপণ দেখতে উপস্থিত ছিলেন সজীব ওয়াজেদ জয়, তারানা হালিম, জুনাইদ আহমেদ পলকসহ অন্যরা, তবে শুক্রবার উৎক্ষেপণ হয়নি

“যখন রাতে শুরু হল… জয়সহ আমাদের অনেকে সেখানে উপস্থিত। আমি জয়কে বলে রেখেছিলাম যে, ‘আমাকে সাথে সাথে টেলিফোন করবা’। সে টেলিফোন করেছে। আর ১৫ মিনিটের মধ্যে এটা উৎক্ষেপণ শুরু হবে। ঠিক ১৫ মিনিটের মধ্যে শুরু হয়েছিল। যখন মাত্র ৪৬ সেকেন্ড বাকি, তখন হঠাৎ বন্ধ হয়ে গেল।”

তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ জয় তার ফেইসবুকে লিখেছেন, “উৎক্ষেপণের শেষ মিনিট পুরোপুরি নিয়ন্ত্রিত হয় কম্পিউটারের মাধ্যমে। কম্পিউটারের হিসাবে কোনো কিছু স্বাভাবিকের বাইরে ধরা পড়লে তা উৎক্ষেপণ কার্যক্রম স্থগিত করে দেয়। আজকে উৎক্ষেপণের মাত্র ৪২ সেকেন্ড আগে তা বন্ধ করে দেয়।”

রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে কোনো ধরনের ঝুঁকি নেওয়া হয় না, তাই এ ধরনের বিলম্ব ‘খুবই স্বাভাবিক’ বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জয়।তিনি বলেন, স্পেসএক্স আবার সব কিছু পরীক্ষা করে শুক্রবার একই সময়ে আবার উৎক্ষেপণের চেষ্টা করবে।

আর ছাত্রলীগের সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, “এটাও না হলে আরেকটা সময় তারা আমাদের দেবে।”

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর