রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সম্ভাব্য ইরান-ইসরায়েল যুদ্ধে কে কার মিত্র ?

news-image

ফিলিস্তিনের পর সিরিয়ার ওপর অব্যাহত ইসরায়েলি হামলার প্রেক্ষিতে ইরানি জবাবের পর যুদ্ধের আশঙ্কা করছে বিভিন্ন গণমাধ্যম। এখন জল্পনা-কল্পনা শুরু হয়েছে সম্ভাব্য ইরান-ইসরায়েল যুদ্ধে আসলে কে কার পক্ষে-বিপক্ষে অবস্থান নিচ্ছে।

ইরানের সাথে ঐতিহাসিক পরমাণু চুক্তি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরে আসার ঘোষণার পর সিরিয়ায় ইরানি ঘাঁটিতে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইহুদিবাদী ইসরায়েল। এতে সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়াসহ অন্তত ৯জন সৈন্য নিহত হয়। তাদের হামলার জবাবে ইরান ইসরায়েলের গোলান মালভূমিতে রকেট হামলা চালালে যুদ্ধের আশঙ্কা বিরাজ করছে বিভিন্ন মহলে।

ইরানি পাল্টা হামলার পর প্রথম যারা স্বাগত জানিয়েছিল তারা আর কেউ নয় দখলদার ইসরায়েলের অবরোধ ও হামলায় পিষ্ট ফিলিস্তিনের গাজা অংশের নিয়ন্ত্রণকারী হামাস। পরক্ষণেই তাদের সমর্থন জানায় লেবাননে সদ্য পূন-নির্বাচিত সশস্ত্র শিয়া সমর্থিত যোদ্ধা সংগঠন হিজবুল্লাহ। এছাড়া তাদের পক্ষে দীর্ঘ দিনের মিত্র চীন, রাশিয়া ও পাকিস্তানতো আছেই। আরো নতুন করে মিত্র তালিকায় যুক্ত হয়েছে তুরস্ক ও কাতার।

এদিকে দখলদার ইহুদিবাদীদের পক্ষে ইতোমধ্যেই বিশ্ময়করভাবে সমর্থন ব্যক্ত করেছে বাহরাইন, সৌদি আরবসহ ইউরোপ। ইউরোপিয় ইউনিয়ন (ইইউ) এর পক্ষ থেকে বলা হয়েছে, ইরানি হামলা থেকে আত্মরক্ষার অধিকার ইসরায়েলের রয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স। ইরানের জবাবকে মারাত্মক উদ্বেগজনক বলেও মন্তব্য করেছে ইইউ।

বৃটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ইসরায়েলে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোনে জানিয়েছেন, ইরানি হামলা থেকে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে তারা সমর্থন করেন বলে জানিয়েছে রয়টার্স। যদিও রাশিয়া ও ইউরোপিয় ইউনিয়ন সংঘাত এড়াতে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। আল-জাজিরা

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ