,

এরশাদ সাহেব এবার দুই দলকে নিয়ে খেলবেন : দিলারা (ভিডিও)

news-image

এরশাদ সাহেবকে নিয়ে এখন আর কেউ খেলতে পারবেন না। এরশাদ সাহেবই এবার দুই দলকে নিয়ে খেলবেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার দিলারা খন্দকার।

তিনি আরও বলেন, মানুষ যখন ক্ষমতায় থাকে তখন ভাবেনা ক্ষমতা ছাড়লে তার কী হবে। তারেক রহমানেরও একই অবস্থা ছিল। তিনি যখন ক্ষমতায় ছিলেন, তখন তিনি রাজপুত্র ছিলেন। আর তখন তিনি একবারও ভাবেননি ক্ষমতা ছাড়লে তাদের অস্তিত্বটা কী হবে। তারেক রহমান আমার নেতার সম্পর্কে এমন কথাও বলেছেন, যে তাদের সাথে জোট না করলে আমার নেতাকে কম্বল পেঁচিয়ে লাথি দিয়ে দিয়ে নামাবে।

দিলারা খন্দকার বলেন, আমার নেতা কিন্তু জেলে থেকে ৫টি সিটি নির্বাচন করে জয়ী হয়েছেন। আর জেলে থাকলে নাকি নেতানেত্রীর জনপ্রিয়তা বাড়ে এবং এটা তারা (বিএনপি) বলেছেন, জেলে থেকে নাকি তাদের নেত্রীর জনপ্রিয়তা বেড়েছে। তাই আমি বলবো এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বিএনপি নির্বাচনে আসুক এবং নির্বাচনে এসে সরকার গঠন করে তাদের নেত্রীকে মুক্ত করুক।

তিনি আরও বলেন, বিএনপি দাবি করে তারা রাজপথের বিরোধী দল। তাহলে আপনারা গভমেন্টের সমালোচনা করে গভমেন্টকে ফল করতে পারেন না, জাতীয় পার্টির ঘাঁড়ে ভর করতে চান কেন। তারা কেন জাতীয় পার্টির ঘাড়ে ভর করে গভমেন্ট ফল করাইতে চান।

সূত্র : চ্যানেল আই

https://youtu.be/gcrUbuR1ZsQ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর