,

শাহজালালে কোটি টাকার স্বর্ণসহ ৩ ভারতীয় নাগরিক আটক

news-image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কোটি ১৫ লাখ টাকার ২ কেজি স্বর্ণসহ ৩ ভারতীয় নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস। তারা রেক্টাম ও শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে করে স্বর্ণগুলো বহন করছিলেন।
বৃহস্পতিবার রাতের দিকে গ্রীন চ্যানেল অতিক্রমকালে তাদের আটক করা হয়।
ঢাকা কাস্টমস হাউসের ডিসি অথেলো চৌধুরী জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে
ব্যাংকক থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-৮৯) আসেন তিন ভারতীয় নাগরিক। তারা হলেন- রেখা, উর্মিলা ও প্রকাশ। তাদের মধ্যে রেখার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থান থেকে ৮০১ গ্রাম, উর্মিলার রেক্টাম থেকে ৯০১ গ্রাম ও প্রকাশের রেক্টাম থেকে ৫০৬ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। যার মোট ওজন ২ কেজি ৩শ’ গ্রাম। আনুমানিক মূল্য ১ কোটি ১৫ লাখ টাকা।
অথেলো চৌধুরী আরো বলেন, গ্রীন চ্যানেল অতিক্রমকালে তাদের গতিবধি সন্দেহজনক হলে শুল্ক-কর আরোপযোগ্য পণ্যের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তারা অস্বীকার করেন। পরে তাদের দেহ তল্লাশী ও মেডিক্যাল স্ক্যান করে স্বর্নের অস্ত্বিত্বের বিষয়ে নিশ্চিত হওয়া যায়। আটককৃতদের থানায় সোপর্দ করাসহ তাদের বিরুদ্ধে কাস্টমস এ্যক্ট ১৯৬৯ ও স্পেশাল পাওয়ার এ্যক্ট ১৯৭৪ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর