,

‘ছাত্রলীগ করে সিইসি হলে, ছাত্রদল করে রিটার্নিং কর্মকর্তা হতে সমস্যা কোথায়?’

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ছাত্রলীগ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হতে পারলে, ছাত্রদল করে রিটার্নিং কর্মকর্তা হতে সমস্যা কোথায়?’ বৃহস্পতিবার বিকেলে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘নির্বাচন কমিশন (ইসি) তাঁদের আশ্বাস দিয়েছে। ইসির আগ্রহ নিয়ে তাঁরা প্রশ্ন তুলছেন না। তবে ইসির সক্ষমতা নিয়ে তাঁদের সন্দেহ আছে। ইসি পুলিশ ও প্রশাসনকে নিরপেক্ষ রাখতে পারবে কি না, তা নিয়ে বিএনপি দুশ্চিন্তাগ্রস্ত।’

খুলনা সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে বিএনপির এজেন্টদের নানাভাবে হয়রানি করা হচ্ছে, এমন অভিযোগ এনে দলটির একটি প্রতিনিধিদল বিকেলে সিইসি কে এম নুরুল হুদার সঙ্গে দেখা করেন। সিইসির সঙ্গে দেখা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন নজরুল ইসলাম খান। তিনি সাংবাদিকদের বলেন, তাঁরা ‘অন্যায়ভাবে’ গ্রেপ্তার হওয়া বিএনপির নেতা-কর্মীদের মুক্তি এবং নতুন করে কাউকে হয়রানি না করার দাবি জানিয়েছে।

এর আগে গতকাল বুধবার আওয়ামী লীগ সিইসির সঙ্গে দেখা করে অভিযোগ করেছিল, খুলনা সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলী একটি দলের (ছাত্রদল) ক্যাডার ছিলেন। এ জন্য আওয়ামী লীগ নির্বাচনী মাঠে সমান সুযোগ পাচ্ছে না। এ বিষয়ে জানতে চাইলে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘তাঁরা সিইসিকে বলেছেন, সিইসি ছাত্রলীগ করতেন। তিনি ছাত্রলীগ করে সিইসি হতে পারলে ছাত্রদল করা কেউ রিটার্নিং কর্মকর্তা হলে তাতে সমস্যা কী।’

প্রতিনিধিদলে আরও ছিলেন নিতাই রায় চৌধুরী ও মাহবুব উদ্দিন খোকন।

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস