,

১০ মাসে রপ্তানি আয় হয়েছে সাড়ে ৩০ বিলিয়ন ডলার

news-image

চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা রয়েছে ৩৭.৫ বিলিয়ন ডলার। জুলাই-এপ্রিল ১০ মাসের কৌশলগত লক্ষ্যমাত্রা রয়েছে ৩০.৪৯৭ বিলিয়ন ডলার। এ সময়ে রপ্তানি হয়েছে ৩০.৪০৬ বিলিয়ন ডলারের পণ্য। লক্ষ্যমাত্রার চেয়ে ৯১ মিলিয়ন ডলারের কম পণ্য রপ্তানি হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, কৃষিজাত পণ্য এবং হিমায়িত চিংড়ি রপ্তানিতে লক্ষ্য অর্জিত হয়েছে দশ মাসে। তবে চামড়া ও চামড়াজাত পণ্যসহ অন্যান্য পণ্য রপ্তানিতে লক্ষ্য অর্জিত হয়নি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যে দেখা যায়, প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের ২৪.৫২৮ বিলিয়ন ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জিত হয়েছে ২৫.৩০৫ বিলিয়ন ডলার। লক্ষ্যমাত্রার চেয়ে ৫ শতাংশ বেশি রপ্তানি হয়েছে। এবং আগের বছরের চেয়ে ৯ দশমিক ৩৭ শতাংশ বেশি রপ্তানি হয়েছে। যথারীতি মতই ওভেন তৈরি পোশাক বেশি রপ্তানি হয়েছে।

দ্বিতীয় প্রধান রপ্তানী পণ্য পাট ৮৫৮ মিলিয়ন ডলারের বিপরীতে রপ্তানি হয়েছে ৮৮৯.৭৪ মিলিয়ন ডলারের পণ্য। লক্ষ্যমাত্রার চেয়ে ৩.৭০ শতাংশ বেশি পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়েছে। একই সাথে আগের বছরের একই সময়ের চেয়ে ৭.৬৬ শতাংশ বেশি পণ্য রপ্তানি হয়েছে। দেশের সাদা সোনা খ্যাত হিমায়িত চিংড়ির ৪৩৫ মিলিয়ন ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে সমপরিমান হিমায়িত চিংড়ি রপ্তানি হয়েছে। ৪৬৮.৪৩ মিলিয়ন ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে রপ্তানি হয়েছে ৫৪৩.১৮ মিলিয়ন ডলারের কৃষিজাত পণ্য। অপর সম্ভাবনাময় রপ্তানি পণ্য চামড়াজাত পণ্যে বড় ধরনের ধস নেমেছে। জুলাই-এপ্রিল ১০ মাসে আগের বছরের একই সময়ের চেয়ে ১০ শতাংশ কম রপ্তানি হয়েছে। এবং লক্ষ্যমাত্রার চেয়ে ১৮ দশমিক ৩২ শতাংশ কম রপ্তানি হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর