,

চীনে রেল লাইন ছাড়াই চলছে ট্রেন!

news-image

ডেস্ক রিপোর্ট : প্রযুক্তিতে চীন প্রতিদিনই নতুনত্বের বার্তা দিচ্ছে। একের পর এক তাক লাগানো আবিষ্কার দেশটির যোগাযোগ খাতকে করছে আরও সমৃদ্ধ। এবার ট্রেন চালানোর জন্য নতুন এক পদ্ধতি আবিষ্কার করেছে চীন। এ প্রযুক্তিতে আলাদা করে আর ট্র্যাক পাতার দরকার হবে না। রাস্তার ওপর দিয়েই ছুটবে ট্রেন।

শুধু ঘোষণাই নয়, সম্প্রতি ট্রেনটি চালু করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে চীন। এবার লাইন ছাড়াই সেই ট্রেন চলাচল শুরু করেছে।

ট্রেনটি চলছে ভার্চ্যুয়াল ট্র্যাকে। এর জন্য রাস্তায় থাকবে বিশেষ ধরনের সেন্সর। যার মাধ্যমে ট্রেন গন্তব্যের দিকে এগোবে। প্রয়োজনে সে ‘ট্রেন লাইনের’ ওপর দিয়ে চলবে সাধারণ গাড়িও। আর তাই রাস্তাতেও বাড়তি জায়গা নেবে না ট্রেনটি। সাশ্রয় হবে শহরের মূল্যবান স্থান।

প্রায় ১০০ ফুট দৈর্ঘ্যের ট্রেনটির যাত্রীবহনের ক্ষমতা ৩০৭ জন। দুই থেকে চার কামরার এই ট্রেন মূলত স্বল্প দূরত্বে ব্যবহার হবে।

চীনের অন্যান্য শহরে এ দূষণহীন ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে সরকার। পাঁচ বছর আগে থেকে এর প্রস্তুতি শুরু হয়। বিশেষ এ ট্রেনের চাকা রাবারের, যা প্লাস্টিকে মোড়া।

 

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর