,

রাজীবকে ক্ষতিপূরণ না দিতে বিআরটিসির আপিল

news-image

দুই বাসের রেষারেষিতে হাত হারানোর পর চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া তিতুমীর কলেজের ছাত্র রাজীবের দুই ভাইকে ক্ষতিপূরণ না দিতে আপিল করেছে বিআরটিসি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেছেন বলে জানিয়েছেন বিআরটিসির আইনজীবী ব্যারিস্টার মুনীরুজ্জামান। তিনি জানান, রোববার চেম্বার আদালতে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

হাইকোর্টের আদেশ স্থগিত চাওয়ার বিষয়ে মুনীরুজ্জামান বলেন, কার দায় কতটুকু সেটা পরিমাপ না করে ক্ষতিপূরণের আদেশ দেওয়া হয়েছে। আর এ ধরনের ক্ষতিপূরণ পাওয়ার জন্য সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে আবেদন করতে হয়। আর বিআরটিসি সরকারের টাকায় চলে। তারা কীভাবে ক্ষতিপূরণ দেবে? এসব কারণে হাইকোর্টের আদেশের বিআরটিসির অংশ স্থগিত চাওয়া হয়েছে আবেদনে।

এর আগে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ ৮ মে স্বজন পরিবহন ও বিআরটিসি কর্তৃপক্ষকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেন। এক মাসের মধ্যে দুই বাস কর্তৃপক্ষ ২৫ করে ৫০ লাখ টাকা ব্যাংক হিসাবে জমা দিতে বলা হয়। ২৫ জুন এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর