,

এবার ট্রাকচাপায় পা হারালেন ফায়ার সার্ভিসকর্মী

news-image

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ট্রাকচাপায় এবার ফয়জার রহমান (২৬) নামে এক ফায়ার সার্ভিসকর্মীর একটি পা শরীর থেকে বিছিন্ন হয়ে গেছে। এ সময় তার অন্য পাটিও থেঁতলে গেছে। এ ঘটনায় তার ভাই আফজাল হোসেনের পায়েও গুরুতর জখম হয়েছে।

বুধবার দিনগত রাতে রংপুর-দিনাজপুর মহাসড়কের উপজেলার রানীরবন্দর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত ফয়জার ও আফজাল চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের বারবিঘা গ্রামের আবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, রাতে রংপুর থেকে মালবাহী ট্রাক দিনাজপুরে যাচ্ছিল। পথে চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজার এলাকায় ওই ট্রাকটি একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকার নিচে চাপা পড়ে এ দুর্ঘটনা ঘটে।

দশমাইল হাইওয়ে থানার ওসি মো. আবদুল মালেক জানান, এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর