,

ফের ক্ষমতায় মাহাথির মোহাম্মদ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার ১৪তম সাধারণ নির্বাচনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ নেতৃত্বাধীন পাকাতান হারাপানকে জয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।

বুধবার স্থানীয় সময় রাত ১টা ১০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার দাতুক সেরি মোহাম্মদ হাশিম আব্দুল্লাহ সাইদ এ ফলাফল ঘোষণা করেন।

সরকার গঠনের জন্য মাহাথির মোহাম্মদকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির রাজা। এখন নতুন সরকার গঠনের অপেক্ষায় সাবেক এই প্রধানমন্ত্রী।

এর আগে, বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ স্থানীয় সময় বিকেল ৫টায় শেষ হয়। প্রথমদিকে নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়।

দেশটির পূর্বাঞ্চলের সারাওয়াক প্রদেশে ক্ষমতাসীন দলের দুই মন্ত্রী ইতোমধ্যে হেরে গেছেন। মালয় অধ্যুষিত ওই অঞ্চলে চীনা ও ভারতীয় দুটি দলের প্রধান তাদের নিজ আসনে পরাজিত হয়েছেন। এই অঞ্চলকে ক্ষমতাসীন ন্যাশনাল ফ্রন্টের ভোট ব্যাংক হিসেবে পরিচিত।

m

দেশটির নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ফল ঘোষণা করবে আগামীকাল বৃহস্পতিবার। এদিকে, ক্ষমতাসীন এবং বিরোধী শিবির থেকে নির্বাচন কমিশনের সমালোচনা করা হয়েছে।

মালয়েশিয়ার মারদেকা অপিনিয়ন সেন্টার বলছে, ২০১৩ সালের সাধারণ নির্বাচনে ৮৫ শতাংশ ভোট পড়লেও এবার সে সংখ্যা কিছু কম। তবে অন্যান্য বছরের নির্বাচনের চেয়ে এবারে ভোট পড়ার সংখ্যা তুলনামূলক বেশি।

কেন্দ্রীয় পার্লামেন্টের ২২২ আসনে এবং ১৩ রাজ্যের ১২টিতে ৫০৫ আসনে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মালয়েশিয়া ভোটার রয়েছে প্রায় দেড় কোটি। এর মধ্যে পুলিশ ও সশস্ত্র বাহিনীর তিন লাখ ভোটার ৫ মে আগাম ভোট দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর