,

বাংলাদেশের সঙ্গে সিরিজ বাতিল করলো অস্ট্রেলিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : চলতি বছর ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার কথা ছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার। দুটি টেস্ট এবং ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ হবার কথা থাকলেও অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড বাতিল করেছে এই সিরিজটি।

কারণ হিসেবে দেখানো হয়েছে আর্থিক সঙ্কট। আইসিসির ভবিষ্যৎ সূচি অনুযায়ী চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরে দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলতে বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ছিল। ক্রিকেট অস্ট্রেলিয়া বলছে ওই সময়ে চলবে ফুটবল বিশ্বকাপ। তাই ক্রিকেট খুব একটা সাড়া ফেলবে না।

গত কয়েক মাস আগে তারা এই সিরিজ নিয়ে অপারগতা জানালেও অবশেষে সেটি একেবারে না-ই করে দিল। সূচি প্রকাশের পর থেকেই ক্রিকেট অস্ট্রেলিয়া আগ্রহ দেখায়নি। আজ বুধবার দেশটির ক্রিকেট বোর্ড জানিয়ে দেয়, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবার শঙ্কায় আসন্ন সিরিজ আর অনুষ্ঠিত হচ্ছে না।

তবে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো বলছে, আগামী ২০১৯ বিশ্বকাপের পর বাংলাদেশে খেলতে আসবে অস্ট্রেলিয়া।

এ নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, আমরা কয়েকটি প্রস্তাব দিয়েছি ক্রিকেট অস্ট্রেলিয়াকে। এখন তাদের উত্তরের অপেক্ষায় আছি।

সর্বশেষ ২০০৩ সালে অস্ট্রেলিয়ায় পূর্ণাঙ্গ সফরে বাংলাদেশ এসেছিল। মাঝে ২০০৮ সালে বাংলাদেশ গিয়েছিল অস্ট্রেলিয়ায়, তবে সেবার শুধুই তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর