,

চারে উঠে এলো মোস্তাফিজদের মুম্বাই

news-image

স্পোর্টস ডেস্ক : টানা ব্যর্থতায় ছিটকে যাওয়ার পথে ছিল মুম্বাই ইন্ডিয়ান্স। আর সেই মুম্বাই এবারের আসরে প্রথম বারের মতো জায়গা করে নিয়েছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। কলকাতা নাইটা রাইডার্সকে ১০২ রানে হারিয়েছে মোস্তাফিজবিহীন মুম্বাই।

এবারের আসরে টানা ব্যর্থতায় থাকলেও কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নিজেদের দাপট ধরে রেখেছে মুম্বাই। ২০১৫ সালের পর থেকে সব ম্যাচই জিতেছে।

টস হেরে ব্যাট করতে নামা মুম্বাই শুরু থেকে ছিল দাপুটে। ব্যাটসম্যানদের দারুণ ব্যাটিংয়ে ৬ উইকেটে ২১০ রানের বড় পুঁজি পায় রোহিত শর্মার দল। কলকাতার বোলারদের ওপর তাণ্ডব চালান ইশান কিশান। ১৭ বলে তুলে নেন ফিফটি। তার ২১ বলে করা ৬২ রানের ঝড়ো ইনিংস শেষ দিকে পুঁজি বাড়ায় মুম্বাইয়ের। অধিনায়ক শর্মা ৩৬ রান করেন।

কলকাতার পক্ষে ৪৮ রানে তিন উইকেট নেন পিযুশ চাওলা। জবাবে খেলতে নেমে মুম্বাইয়ের বোলিংয়ে দাঁড়াতে পারেনি কলকাতা্। খেই হারিয়ে ১৮.১ ওভারে গুটিয়ে গেছে ১০৮ রানে। সর্বোচ্চ ২১ রান আসে নিতিশ রানা ও ক্রিস লিনের ব্যাট থেকে।

মুম্বাইয়ের পক্ষে দুটি উইকেট নেন দুই ভাই ক্রুনাল পান্ডিয়া ও হার্দিক পান্ডিয়া।

পয়েন্ট টেবিলে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে সানরাইজার্স। এক ম্যাচ জিতলেই প্লে অফ নিশ্চিত হবে সাকিবদের। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চেন্নাই সুপার কিংস, ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় পাঞ্জাব। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে মুম্বাই। সমান ম্যাচে কলকাতার পয়েন্ট সমান থাকলেও রান রেটে পিছিয়ে কেকেআর।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর