,

বায়তুল মোকাররম পরিষ্কার করলেন মেয়র সাঈদ খোকন

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন রমজান মাস উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রমের অংশ হিসেবে পরিচ্ছন্ন ও ধৌতকরণ কাজে অংশগ্রহণ করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

বুধবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে ডিএসসিসির আয়োজনে এবং ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনে মেয়র ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

এসময় ইসলামিক ফাউন্ডেশনের ডিজি শামীম মো. আফজাল, করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর আবু আহমেদ মন্নাফী, ফরিদউদ্দিন আহমেদ রতন, হুমায়ুন কবীর, ডিএসসিসি’র সচিব খান মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, মুসল্লিরাসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ একাজে অংশ গ্রহণ করেন।

মেয়র সাঈদ খোকন বলেন, ঈদের কেনাকাটার জন্য প্রত্যন্ত অঞ্চলসহ সারাদেশ থেকে ব্যবসায়ীসহ বিভিন্ন ধরনের মানুষ রাজধনীতে আসায় যানজটের ক্ষেত্রে একটা বড় চাপের সৃষ্টি হয়। রমজান মাসে রোজাদাররা যেন বাড়িতে ফিরে প্রিয়জনদের সঙ্গে একত্রে ইফতার করতে পারে সেজন্য নগরীর যানজট সহনীয় পর্যায়ে রাখতে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম গ্রহণ এবং ফুটপাতগুলো পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত রাখার লক্ষ্যে নিয়মিত মোবাইল কোর্ট চালু রাখা হবে।

এ সময় তিনি স্বেচ্ছাসেবী, এলাকাবাসী, কাউন্সিলরসহ সবাইকে নিজ নিজ এলাকার মসজিদসমূহ পরিচ্ছন্নকরণে এগিয়ে আসা এবং কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মকাণ্ডে শরীক হওয়ার আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর