,

গবেষণা রিপোর্ট : প্রতি বছর ৩ কোটি ১০ লাখ মানুষ আইনগত সমস্যায় পড়েন

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশে প্রতি বছর গড়ে ৩ কোটি ১০ লাখ মানুষ আইনগত সমস্যার মুখোমুখি হয়।

আজ বুধবার রাজধানীর ‘ব্র্যাক সেন্টার’ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ‘জাস্টিস নিডস অ্যান্ড স্যাটিসফেকশন ইন বাংলাদেশ’ শীর্ষক এক গবেষণা রিপোর্টে এ তথ্য তুলে ধরা হয়েছে।

রিপোর্টে বলা হয়, সবচেয়ে বেশি সমস্যা হয় প্রতিবেশিদের সঙ্গে, আর সবচেয়ে জটিল সমস্যাগুলো হচ্ছে ভূমি সংক্রান্ত বিষয়ে।

নেদারল্যান্ডের হেগভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ‘দ্য হেগ ইনস্টিটিউট ফর ইনোভেশন অব ল’র (হিল) পরিচালনায় ও নেদারল্যান্ড সরকার ও ব্র্যাকের সহযোগিতায় এই গবেষণাটি পরিচালিত হয়। বাংলাদেশের সাধারণ মানুষ কী কী ধরনের আইনগত সমস্যার মুখোমুখি হন, কীভাবে সেগুলো সমাধানের চেষ্টা করেন, সমাধানের জন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে যান এবং তাদের কাছ থেকে কেমন সাড়া পান – মূলত এ প্রশ্নগুলোকে সামনে রেখে এই গবেষণাটি করা হয়েছে।

নিবিড় গুণগত সাক্ষাৎকারভিত্তিক পদ্ধতিতে গবেষণাটি পরিচালিত হয়। এতে সারা দেশ থেকে দৈবচয়নের ভিত্তিতে ৬০০০ জন উত্তরদাতা অংশ নেন। ২০১৭ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে সমীক্ষাটি পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। বিশেষ অতিথি ছিলেন হিল’র হেড অফ মেজারিং জাস্টিস ড. মার্টিন গ্রামাটিকভ, একই সংস্থার কোয়ান্টিটেটিভ জাস্টিস ডাটা অ্যানালিস্ট মার্টিন কাইন্ড। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ব্র্যাকের মানবাধিকার ও আইন কর্মসূচির প্রধান সাজেদা ফারিসা কবির।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর