,

বিজয় দিবস কুচকাওয়াজের সময় মস্কোয় মিছিল থেকে ২৩ বামপন্থী গ্রেফতার

news-image

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসী জার্মানিকে পরাজিত করা উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজের সময় বুধবার মস্কো পুলিশ বাম ঘরানার ২৩ জন কর্মীকে গ্রেফতার করেছে। এই দিনটি রাশিয়ায় অত্যন্ত জাকজমকপূর্ণভাবে পালন করা হয়ে থাকে। এবার পালিত হলো ৭৩তম বার্ষিকী। এই দিনটিকে রাশিয়া বিজয় দিবস হিসেবে পালন করে এবং রাশিয়ায় এদিন ছুটি থাকে। কুচকাওয়াজ চলাকালে ‘দিস ইজ নট দেয়ার ভিক্টোরি’ ব্যানার নিয়ে সোস্যালিস্ট, কমিউনিষ্ট ও এ্যানার্কিস্টদের একটি জোট রাস্তায় নেমে আসেন।

গ্রেফতারকৃতদের কাছ থেকে পুলিশ যেসব ব্যানার বাজেয়াপ্ত করেছে সেগুলোর একটিতে লেখা আছে ‘আমরা হিটলারকে পরাস্ত করেছি, আমরা পুতিনকেও পরাস্ত করব।’ তাদের ওয়েবসাইটগুলোতেও ওভিডি-ইনফো পুলিশ বুধবার থেকে নজরদারি শুরু করেছে। বাম ব্লক থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা হয়েছে, পুলিশ তাদের ২৩ জন কর্মীকে গ্রেফতার করে দুটি আচ্ছাদিত ভ্যানে করে নিয়ে গেছে। ওভিডি-ইনফোর তথ্য অনুসারে আটকদের মধ্যে চারজন কিশোর।

পুতিনের শপথ গ্রহণের দিন ‘হি ইজ নট আওয়ার জার’ শ্লোগানের ভিত্তিতে করা বিক্ষোভ থেকে রাশিয়ার ২৭টি শহরে এক হাজার ৬০০ লোক গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যেও অনেকে আছেন কম বয়সী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ফটোগ্রাফে দেখা যায় যাদের পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে তাদের মধ্যে ১২ বছরের শিশুও রয়েছে। মস্কো টাইমস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর