,

কুমিল্লায় ৮০ কেজি গাঁজাসহ আটক ৩

news-image

কুমিল্লায় ৮০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। জেলার বুড়িচং উপজেলার কংশনগর এলাকায় বুধবার বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। আটককৃতদের বিকালে জেলহাজতে প্রেরণ করা হয়।

জানা যায়, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই মাইন উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার সকালে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ওই উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর বাজার এলাকায় একটি পিকআপ আটক করে। পরে এতে তল্লাশি চালিয়ে মাছের ড্রামের নিচে বিশেষ কায়দায় লুকানো ৮০ কেজি গাঁজা উদ্ধার করে এবং ৩জনকে আটক করে।

আটককৃতরা হচ্ছেন- ময়মনসিংহ সদরের আলালপুর গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে জহিরুল ইসলাম (২১), নেত্রকোনা সদরের মগাতি গ্রামের মৃত বিকারী রবি দাসের ছেলে সন্তোষ রবি দাস (৩০) ও কুমিল্লার বুড়িচং উপজেলার পাইকোটা গ্রামের মৃত ছগির আহাম্মদের ছেলে রেজাউল করিম (২৪)।

দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আবু ইউসুফ ফসিউজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে বুড়িচং থানায় মাদক আইনে মামলা হয়েছে এবং বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর