,

মালয়েশিয়া আপডেট : মাহাথির ৭১, নাজিব ৬০

news-image

মালয়েশিয়ার ১৪তম সাধারণ নির্বাচনে বেসরকারি ফলাফলে দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ নেতৃত্বাধীন পাকাতান হারাপান এগিয়ে রয়েছে। বুধবার রাত পৌনে দশটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মাহাথির মোহাম্মদের পাকাতান হারাপান ৭১ আসনে এবং দেশটির ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বারিসান ন্যাশনাল ৬০ আসনে জয় পেয়েছে।

বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ স্থানীয় সময় বিকেল ৫টায় শেষ হয়েছে। মালয়েশিয়ায় নির্বাচনের অনানুষ্ঠানিক ফলাফল দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ নেতৃত্বাধীন বিরোধীদল পাকাতান হারাপানের দিকে ঝুলছে।

নির্বাচনী ফলাফলে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী নাজিব রাজাকের বারিসান ন্যাশনালকে পেছনে ফেলেছে মাহাথির মোহাম্মদের পাকাতান হারাপান। মাহাথির মোহাম্মদের পাকাতান হারাপান ৬৮ আসনে এবং নাজিবের বারিসান ন্যাশনাল ৫৯ আসনে জয় পেয়েছে। তবে চূড়ান্ত ফল পেতে আরো অপেক্ষা করতে হবে।

দীর্ঘ ৬০ বছর ধরে দেশটির ক্ষমতায় থাকা ন্যাশনাল ফ্রন্টের শাসনের অবসান ঘটছে কিনা আনুষ্ঠানিক ফল ঘোষণা না হওয়া পর্যন্ত সেব্যাপারে এখনো পরিষ্কার কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।

দেশটির পূর্বাঞ্চলের সারাওয়াক প্রদেশে ক্ষমতাসীন দলের দুই মন্ত্রী ইতোমধ্যে হেরে গেছেন। মালয় অধ্যুষিত ওই অঞ্চলে চীনা ও ভারতীয় দুটি দলের প্রধান তাদের নিজ আসনে পরাজিত হয়েছেন। এই অঞ্চলকে ক্ষমতাসীন ন্যাশনাল ফ্রন্টের ভোট ব্যাংক হিসেবে পরিচিত।

দেশটির নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ফল ঘোষণা করবে বৃহস্পতিবার। এদিকে, ক্ষমতাসীন এবং বিরোধী শিবির থেকে নির্বাচন কমিশনের সমালোচনা করা হয়েছে।

মালয়েশিয়ার মারদেকা অপিনিয়ন সেন্টার বলছে, ২০১৩ সালের সাধারণ নির্বাচনে ৮৫ শতাংশ ভোট পড়লেও এবার সেসংখ্যা কিছু কম। তবে অন্যান্য বছরের নির্বাচনের চেয়ে এবারে ভোট পড়ার সংখ্যা তুলনামূলক বেশি।

কেন্দ্রীয় পার্লামেন্টের ২২২ আসনে এবং ১৩ রাজ্যের ১২টিতে ৫০৫ আসনে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। একটি রাজ্যে বুধবারই ন্যাশনাল ফ্রন্টকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। মালয়েশিয়া ভোটার রয়েছে প্রায় দেড় কোটি। এর মধ্যে পুলিশ ও সশস্ত্র বাহিনীর ৩ লাখ ভোটার ৫ মে আগাম ভোট দিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর