,

আমরা তৃতীয় শ্রেণীর নাগরিক: মওদুদ

news-image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, দেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমরা ভিকটিম। আমাদের দেশে আমরা তৃতীয় শ্রেণীর নাগরিক। আমরা অপরাধ না করলেও মামলা হয়, আর তারা (সরকারি দল) অপরাধ করলেও মামলা হয় না। দু:খের সঙ্গে বলছি, আমাদের প্রথম শ্রেণীর নাগরিক হওয়ার সুযোগ নেই।

বুধবার আপিল বিভাগে খালেদা জিয়ার জামিন শুনানিতে এসব কথা বলেন তিনি।

মওদুদ আহমেদ বলেন, আমাদের একজন আইনজীবী এম ইউ আহমেদ। তাকে আপনারা জামিন দেননি। এরপর সে হার্ট অ্যাটাকে মারা গেছে। আজ যদি খালেদা জিয়াকে জামিন না দেন, উনার যদি কিছু হয়, তার দায় সরকার আপনাদের ওপর চাপিয়ে দিবে।

মওদুদ আরও বলেন, রাজনীতির কারণে এটা কোর্টে এসেছে। খালেদা জিয়া বিএনপির চেয়ারপার্সন না হলে, মামলাটা এ পর্যায়ে আসতোনা। এটা সরকারি টাকা না। এ টাকা বেসরকারি ট্রাস্টের টাকা। এছাড়াও এর সঙ্গে খালেদা জিয়া নিজে যুক্ত নন। রায়েও বলা হয়নি, কে মূল আসামি আর কে সহযোগি। সাজা দিতে হবে, সেজন্যই সাজা দিয়েছে।

তিনি বলেন, কোটি কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। অথচ এটাতো মাত্র ২ কোটি টাকার ব্যাপার। অথচ সরকারের কাছে এটা বড় হয়ে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর