,

প্রধানমন্ত্রীর এবারের ভারত সফরেও তিস্তা চুক্তি হচ্ছে না!

news-image

কূটনৈতিক প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গ সফরের সময় ২৫ মে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন।  প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীরা দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে কথা বলবেন।

এ ছাড়াও এ সফরের সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা বৈঠকের কথা রয়েছে। তবে প্রধানমন্ত্রীর এই সফরে বহু প্রতিক্ষিত তিস্তার পানিবন্টন চুক্তি হবে কিনা তার কোন আভাস পাওয়া যায়নি। কূটনৈতিকরাও এ চুক্তির  কোনো অগ্রগতির কথা বলতে পারছেন না।

তিস্তার পানিবণ্টন চুক্তির অগ্রগতি প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এ মুহূর্তে এ নিয়ে কোনো অগ্রগতির কথা জানা নেই। তবে ভারতের পক্ষ থেকে এ নিয়ে প্রস্তুতি অব্যাহত আছে বলে বলা হচ্ছে।

ও্রই কর্মকর্তা জানান, ২৫ মে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধনের ফাঁকে দুই নিকট প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীরা দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে কথা বলবেন। দুই দেশে নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসায়, গত বছরের এপ্রিলে দিল্লি শীর্ষ বৈঠকের সিদ্ধান্ত পর্যালোচনা করবেন দুই প্রধানমন্ত্রী। প্রাসঙ্গিকভাবেই আসবে তিস্তার পানিবণ্টন প্রসঙ্গ। গত বছর নরেন্দ্র মোদি বলেছিলেন, দুই দেশের বর্তমান সরকারের মেয়াদেই চুক্তিটি হবে।

তিনি বলেন, মূলত শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ সফরে যাচ্ছেন। এ ছাড়া আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে তাঁর একটি সাম্মানিক ডি-লিট ডিগ্রি গ্রহণের কথা রয়েছে। এসব অনুষ্ঠানের ফাঁকে ২৫ মে দুই প্রধানমন্ত্রী বৈঠক করবেন। ওই বৈঠকে দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

দুই প্রধানমন্ত্রীর বৈঠকের স্থান ও সময় প্রসঙ্গে জানতে চাইলে ওই কর্মকর্তা জানান, এখন পর্যন্ত বৈঠকের স্থান চূড়ান্ত হয়নি। তবে প্রাথমিকভাবে ২৫ মে বৈঠক করার কথা বিবেচনায় আছে। যেহেতু এ বছর দুই শীর্ষ নেতার আর কোনো বৈঠকের তেমন সম্ভাবনা নেই। তাই এবারের বৈঠকে বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হতে পারে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর