তুরিন অাফরোজকে ট্রাইব্যুনালের সকল মামলা থেকে বিরত ও প্রত্যাহার
প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন অাফরোজকে অান্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সকল মামলা থেকে বিরত ও প্রত্যাহার এবং সকল মামলার ডকুমেন্টস প্রসিকিউশন অফিসে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বুধবার চিফ প্রসিকিউটর গোলাম অারিফ টিপু স্বাক্ষরিত এক অাদেশে এ নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে তার কাছে থাকা ট্রাইব্যুনালের সকল মামলার ডকুমেন্টও জমা দিতে বলা হয়েছে।












