,

সাইকোথ্রিলিং সিনেমাতে জয়া

news-image

বিনোদন প্রতিবেদক : থ্রিলিং সিনেমার ওপর বাঙালি সিনেপ্রেমী দর্শকদের ঝোঁক সব সময়ই বেশি। আর সেটাকে মাথায় রেখেই এবার সাইকোথ্রিলিং সিনেমা নির্মাণ করছেন পরিচালক অর্ণব পাল। যার প্রধান চরিত্রে আছেন অভিনেত্রী জয়া আহসান। নারীকেন্দ্রিক এই থ্রিলিং সিনেমার নাম ‘বৃষ্টি তোমাকে দিলাম’৷

মাল্টিপেল ডিসঅর্ডার নিয়ে নারীকেন্দ্রিক সিনেমা কলকাতায় এই প্রথম। সিনেমাতে জয়া অভিনয় করবেন বৃষ্টি চরিত্রে।

নতুন এই সিনেমা প্রসঙ্গে জয়া বলেন, ‘এটি পুরোপুরি আলাদারকমের সিনেমা। আমার চরিত্রে একটা অসম্ভব স্ট্রং সেন্স আছে। এই প্রথম আমি সাইকোথ্রিলিং সিনেমাতে অভিনয় করছি। ফলে একটু চাপ ছিল, কিন্তু আমি আমার সহ অভিনেতাদের কাছে বেশ সাহায্য পেয়েছি।’

সিনেমাতে জয়া ছাড়াও অভিনয় করছেন বাদশা মৈত্র, চিরঞ্জিত চক্রবর্তী, রজতাভ দত্ত, তনুশ্রী চট্টোপাধ্যায়, সুব্রত দত্ত, রাজেশ শর্মা, মতো অভিনেতারা।

সিনেমায় মিউজিক দিয়েছেন দেবজ্যোতি মিশ্র এবং রকেট মন্ডল। চলতি বছরের সেপ্টেম্বরে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর