,

বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন না হলে রোববার থেকে ফের আন্দোলন

news-image

ডেস্ক রিপোর্ট: আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের প্রজ্ঞাপন জারি না হলে রোববার (১৩ মে) থেকে সারাদেশে ফের আন্দোলনের হুমকি দিয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বুধবার বেলা ১২ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রজ্ঞাপন জারির দাবিতে আয়োজিত মানবববন্ধনে তারা এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

আন্দোলনকারীরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সংসদে যা বলেছেন তা যদি আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন হিসেবে জারি না হয় তাহলে ছাত্ররা আবার রাজপথে নামতে বাধ্য হবে। আগামী রোববার থেকে সারাদেশে দাবানল জ্বলবে। আপনারা ছাত্রদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না।

এর আগে সোমবার কোটা পদ্ধতি সংস্কারের বিষয়ে সরকারের প্রজ্ঞাপন জারির শেষ দিন থাকলেও সংস্কারের বিষয়ে সরকার কোনো পদক্ষেপ না নেওয়ায় হতাশ হয়ে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মলনে বুধবার দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর