,

যুব মহিলা লীগের নেত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ২

news-image

নিজস্ব প্রতিবেদক : গত সোমবার রাতে ঢাকার সাভার উপজেলার ধামসোনা ইউনিয়ন যুব মহিলা লীগের এক যুগ্ম আহ্বায়ককে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় ওই নেত্রীকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যুব মহিলা লীগের ওই যুগ্ম আহ্বায়ক বলেন, গত কয়েকদিন ধরে ধামসোনা ইউনিয়নের ভাদাইল এলাকার বখাটে সন্ত্রাসী সুমন মিয়াসহ কয়েকজন তাঁকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। তিনি সে কুপ্রস্তাব প্রত্যাখান করলে সোমবার রাতে তাঁকে দক্ষিণ ভাদাইল এলাকায় একটি রাস্তার মধ্যে ধরে ধর্ষণের চেষ্টা করে সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে তাঁকে এলোপাতারি পিটিয়ে আহত করে এবং তাঁর গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনতাই করে পালিয়ে যায়।

এ ঘটনায় মঙ্গলবার সকালে আশুলিয়া থানায় সুমনকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখ করে মামলা করেছেন ওই নেত্রী। মামলা হওয়ার পরে পুলিশ ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে হিরা (২৫) ও আজাহার (৩০) নামের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এলাকাবাসী মামলার অন্য আসামিদেরও দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে।

এদিকে সন্ত্রাসীরা যুব মহিলা লীগের ওই নেত্রীকে হুমকি দিয়েছে বিষয়টি তিনি যদি আশুলিয়ায় থানায় জানান তাহলে তাঁকে হত্যা করে লাশ গুম করা হবে।

এদিকে গ্রেপ্তারকৃত আসামি আজাহারকে ছেড়ে দেওয়ার জন্য আশুলিয়া থানা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক মনিকা হাসানকে চাপ দিচ্ছেন আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার। মনিকা হাসান অভিযোগ করেন, কবির সরকার তাঁকে বার বার টেলিফোন করছেন যে আপনি থানায় বললে আজাহারকে ছেড়ে দেবে।

মনিকা আরো বলেন, ‘নেতারা যদি অন্যায়কারীদের পক্ষ নেয় তাহলে আমরা কোথায় যাব?’

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনয় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর