,

শিবগঞ্জে চার লাশ উদ্ধারের ঘটনায় মামলা

news-image

শিবগঞ্জে প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ উপজেলার ডাবইর পাথার এলাকার ধানক্ষেতে চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে নিহত পানের দোকানি শাহরুল ইসলাম সাবুর বাবা উপজেলার আটমুল ইউনিয়নের কাথগাড়া গ্রামের আছির উদ্দিন বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।

হত্যাকাণ্ডের ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সর্বশেষ স্বামী-স্ত্রীসহ ছয়জনকে আটক করেছে বলে শিবগঞ্জ থানা পুলিশের একটি সূত্রে জানা গেছে।

আটকরা হলেন উপজেলার কাথগাড়া গ্রামের আবু বক্করের ছেলে বেলাল হোসেন, তার স্ত্রী নাজনীন বেগম এবং তার মেয়ে নাতিশা খাতুন, আফছার আলীর ছেলে আবদুল হালিম প্রামাণিক, চন্দনপুর গ্রামের জসিমুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম ও আটমূল ইউনিয়নের কুলুপাড়া গ্রামের ছেলে মোবাইল ব্যবসায়ী প্রফুল্ল সরকার লিটন সরকার।

এর আগে গত সোমবার (৭ মে) সকালে লাশ চারটি উদ্ধার করা হয়। সকাল ৯টার দিকে উপজেলার আটমূল ইউনিয়নের আলিয়ারহাটের উত্তরে ও গাঙ্গনই নদীর পশ্চিমে ডাবইর পাথার এলাকার একটি ধানক্ষেতে চারজনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ চারটি উদ্ধার করে। এ ছাড়া ঘটনাস্থলে ছুটে যান পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে। শিগগির এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া এ ঘটনায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল জলিলকে প্রধান করে গোয়েন্দা (ডিবি) ও থানা পুলিশের সমন্বয়ে ছয় সদস্যের একটি বিশেষ তদন্ত টিম গঠন করা হয়েছে। এরই মধ্যে তদন্ত টিম কাজ শুরু করেছে বলেও জানা গেছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর