,

আবারও চীনে কিম, শি’র সঙ্গে বৈঠক

news-image

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সোমবার ও মঙ্গলবার চীনে গোপন বৈঠকে মিলিত হয়েছেন। চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের উদ্ধৃতি দিয়ে খবরটি জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফক্স নিউজ ও নিউ ইয়র্ক টাইমস। দুই মাসেরও কম সময়ের মধ্যে কিম ও জিনপিং দুইবার বৈঠক করলেন। সাড়ে ছয় বছর আগে ক্ষমতা গ্রহণের পর কিম এনিয়ে তৃতীয়বার দেশের বাইরে গেলেন।গত মাসে কিম দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে বৈঠক করেন। তার আগে তিনি শি জিনপিংয়ের সঙ্গে গোপনে দেখা করেন।

মাসখানেকের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিমের গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে। এর আগে আগে কিম আবারও চীনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে গেলেন। কিন্তু তাদের আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি।কিম ও শি মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সীমান্তের কাছে বন্দর শহর ডালিয়ানে দেখা করেন।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, কিম ডালিয়ানে সোমবার উপস্থিত হন এবং মঙ্গলবার ওখান থেকে চলে যান।চীনের বিশ্লেষকরা মনে করছেন, কিম তার দেশের ওপর আরোপিত অবরোধ তুলে নিতে শি জিনপিংকে অনুরোধ করতে পারেন।

গত বছর চীন ট্রাম্প প্রশাসনের চাপে অনিচ্ছাসত্ত্বেও উত্তর কোরিয়ার ওপর অবরোধ আরোপের পক্ষে জাতিসংঘে ভোট দেয়। এই অবরোধের ফলে দেশটির অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তার বৈদেশিক মুদ্রার সঞ্চয় কমে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর