,

জার্মানীতে ২০১৭ সালে ১ হাজারেরও বেশী ইসলাম বিদ্বেষী হামলার ঘটনা ঘটেছে

news-image

জার্মানীতে ২০১৭ সালে সর্বমোট ১,০৭৫টি ইসলাম বিদ্বেষীহামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সরকার।

মঙ্গলবার এক সরকারি বিবৃতির মাধ্যমে এ খবর জানানো হয়। সেখানে বলা হয় জার্মান পুলিশ গত বছর মোট ১,০৭৫টি ইসলাম বিদ্বেষীহামলার ঘটনা রেকর্ড করেছে।

এ হামলাগুলোর ৯২.৫ শতাংশই চালিয়েছে দেশটির উগ্র ডানপন্থী দলসমূহ। তারা দেশটির সংখ্যা লঘু মুসলমানদের ওপর মোট ৯৯৪টি হামলা চালিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

মুসলিম বিদ্বেষী ঘটনা রোধে ও জার্মানীতে বসবাসকৃত মুসলিমদের অনুরোধে দেশটির পুলিশ গত জানুয়ারী থেকে মুসলমানদের ওপর বিদ্বেষমূলক হামলার ঘটনাসমূহকে বিশেষ ধারার আওতায় নিবন্ধন করছে।

জার্মানীতে বর্তমানে প্রায় ৮১.৮ মিলিয়ন মুসলিম বসবাস করছে যা পশ্চিম ইউরোপের দেশসমূহের মধ্যে ফ্রান্সের পরে দ্বিতীয় সর্বোচ্চতম। তবে দেশটিতে ইসলাম আতঙ্কজনিত হামলার ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আনাদলু এজেন্সি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর