,

বিমানের সেবায় ‘অসন্তুষ্ট’ খোদ বিমানমন্ত্রী

news-image

মানের সেবা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী শাহজাহান কামাল।

তিনি বলেন, বিমান থেকে যাত্রী নামার পর লাগেজ পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। কিন্তু কেন? আমি মন্ত্রী, আমি নিজেই বিমানের (বিমান বাংলাদেশ) সেবায় সন্তুষ্ট নই। অন্যের কথা কী বলবো।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি)-আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় এ কথা বলেন তিনি। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি কর্নেল ফারুক খান উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, আমাকে দুইজন মন্ত্রী বলেছেন লাগেজ যদি দ্রুত দিতে পারেন তাহলে সবাই আপনার কথা মনে রাখবে। মরক্কোর একটি উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, তারা ২০ মিনিটের মধ্যে লাগেজ দেয়। তাহলে আমরা কেন পারি না।

তিনি আরও বলেন, এ বিষয়ে নিরসনে বিমানের পরিচালক ফ্লাইট অপারেশন ক্যাপ্টেন ফারহাত হাসান জামিলের সঙ্গে কথা বলেছি। তিনি দুই মাস সময় নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর