,

আওয়ামী লীগের দৃষ্টি এখন খুলনাতে

news-image

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উচ্চ আদালত স্থগিত করায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দৃষ্টি এখন খুলনা নির্বাচনের দিকে। খুলনা সিটিরি মেয়র পদে দলীয় প্রার্থী তালুকদার আব্দুল খালেককে জয়ী করতে মরিয়া হয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগ। স্থানীয় দলীয় বিরোধ নিরসন করতে নানামূখী চেষ্টা চালাচ্ছেন দলটির কেন্দ্রীয় নেতারা। এদিকে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিত নিয়ে দলীয় মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম আইনী লড়াইয়ে যাওয়ার ঘোষণা দিলেও তাতে সাড়া দিচ্ছে না আওয়ামী লীগ। এটা দলীয় প্রার্থীর ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে দেখছে ক্ষমতাসীনরা।

গাজীপুর সিটির নির্বাচন স্থগিতের বিষয়টি যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয় ও আদালতের, ফলে জাহাঙ্গীরকে দলীয়ভাবে কোনও সহায়তার ব্যাপারে অনীহা দেখিয়েছে আওয়ামী লীগের শীর্ষ নেতারা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দিকেই এখন তাদের দৃষ্টি। আওয়ামী লীগের একাধিক সূত্রে এখবর জানা গেছে।

নির্বাচন স্থগিতের বিরুদ্ধে দলীয় মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের আইনী লড়াই প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক এমপি বলেন, জাহাঙ্গীর আলম আইনি লড়াইয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেও এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। দলীয়ভাবে এব্যাপারে কোনও সিদ্ধান্ত নেই। আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর ফারুক খান এমপি বলেন, গাজীপুর নির্বাচন স্থগিতাদেশ নিয়ে আওয়ামী লীগ আইনি লড়াইয়ে যাবে না। সেখানকার মেয়র প্রার্থী আইনি লড়াইয়ে যাওয়ার যে ঘোষণা দিয়েছেন, সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় বিষয়টি মীমাংসা করবে। তিনি বলেন, এই মামলার বাদী আওয়ামী লীগের একজন নেতা। আমি তার সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে জানান, ওই এলাকার মানুষ সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত হতে চায় না। ফলে এলাকার মানুষের কথাও চিন্তা করতে হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর