,

সাকিব আল হাসানের ব্যাটিংয়ের প্রশংসায় ব্রাড হগ

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম দল হিসেবে আইপিএলের চলতি আসরের প্লে অফ নিশ্চিত করেছে হায়দবাবাদ। দলের জয়ের ম্যাচে ব্যাট-বলে সমান অবদান রেখে ম্যাচ জয়ে বড় ভূমিকা রাখেন সাকিব। ব্যাট হাতে খেললেন ৩৫ রানের দুর্দান্ত ইনিংস। এরপর বল হাতেও আলো ছড়ান এই তারকা। তুলে নেন দুই উইকেট। এবার ম্যাচ শেষে সাকিবের প্রশংসা ঝরল সাবেক অস্ট্রেলিয়ান স্পিনার ব্র্যাড হগের কণ্ঠে।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি হায়দরাবাদের। দলীয় ৪৮ রানেই সাজঘরে ফিরে যান প্রথম সারির তিন ব্যাটসম্যান। চতুর্থ উইকেটে অধিনায়ক উইলিয়ামসনের সঙ্গে ৬৪ রানের জুটি গড়েন সাকিব। খেলেন ৩৫ রানের দুর্দান্ত এক ইনিংস।

ক্রিকইনফোর এক আলোচনা অনুষ্ঠানে ম্যাচ শেষে ব্রাড হগ বলেন, ‘আপনি সাকিবের ব্যাটিং দেখুন। কঠিন উইকেটে ৩৫ রান করে উইলিয়ামসনের সাথে বড় পার্টনারশিপ এনে দিয়েছে সে।’

এদিকে সাকিবের প্রশংসা করেছেন দলটির মেন্টর লক্ষ্মণও। তিনি বলেন, ‘সাকিব প্রায়ই দুটি করে উইকেট নিচ্ছে, রান চেক দিচ্ছে। সে অনেক ঠান্ডা মেজাজের। আমি মনে করি আমাদের বোলারদের মধ্যে সেই সবচেয়ে আন্ডাররেটেড।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর