,

রড দিয়ে পিটিয়ে ঢাবি শিক্ষার্থীকে রক্তাক্ত করলো ছাত্রলীগ

news-image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) যুবায়ের নামে এক শিক্ষার্থীকে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে ছাত্রলীগের বিজয় একাত্তর হল শাখার কর্মীরা। রডের পিটুনি খেয়ে গুরুত্বর আহত হয়ে পড়লে ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তনের (ভিসি চত্বর) সামনে এই ঘটনা ঘটে।

আহত যুবায়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র। সে এফ রহমান হলে আবাসিকভাবে থাকতো।

যুবায়েরকে মারধরের ঘটনায় অভিযুক্তরা হলেন, বিজয় একাত্তর হলের প্রথম বর্ষের সাদিক, সিফাত, পারভেজসহ আট-দশজন শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে যুবায়ের ও তার বন্ধুরা ভিসি চত্বরে বসে আড্ডা দিচ্ছিলেন। এসময় বিজয় একাত্তর হল ছাত্রলীগের ওই কর্মীরা এসে যুবায়েরকে একা ডেকে নিয়ে গিয়ে রড ও লাঠি দিয়ে মারধর করে রক্তাক্ত করেন এবং তাঁর মোবাইল কেড়ে নেন। পরে তাকে ঘটনাস্থল থেকে করে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ছাত্রলীগের ঢাবি শাখার সাবেক সহ-সম্পাদক রবিউল ইসলাম জানান, বিজয় একাত্তর হলের প্রথম বর্ষের ওই শিক্ষার্থীদের মধ্যে আগে থেকেই কোনো একটা ঝামেলা ছিল। সেটিকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে। ওই শিক্ষার্থীরা সবাই হলের সভাপতি ফকির আহমেদ রাসেলের অনুসারী বলেও জানান তিনি।

এদিকে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।  সূত্র: মানবজমিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে