,

জাপানের প্রধানমন্ত্রীকে জুতায় খাবার পরিবেশন করল ইসরায়েল!

news-image

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে স্বস্ত্রীক গত সপ্তাহে ইসরায়েল সফরকালে ভোজের আয়োজন করে দেশটি৷ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ওই আয়োজন করা হয়৷ ইসরায়েলের সেলিব্রিটি শেফ সেগেভ মোশে খাবার পরিবেশন করেন৷ খাবারের শেষ পর্বে চকচকে চামড়ার জুতায় চকোলেট পরিবেশন করেন তিনি। খবর দ্য বিজনেস ইনসাইডার।

এদিকে, ভোজের আয়োজন জুতায় চকোলেট পরিবেশনের ঘটনায় জাপানের এক কূটনীতিকের মন্তব্য, শেফ যদি এটা মজার জন্যও করে থাকেন তবু্ও আমরা মনে করি না এটা মজার বিষয়৷ এ ঘটনায় ভীষণভাবে ক্ষুব্ধ আমরা৷’

জানা যায়, ঘটনায় ইসরায়েলের কর্মকর্তারাও হতভম্ব হয়ে যান৷ এক ইসরায়েলি কর্মকর্তা একে একটি অসংবেদনশীল সিদ্ধান্ত বলে মন্তব্য করে বলেন, জাপানি সংস্কৃতিতে জুতাকে খুবই নীচু স্থানে রাখা হয়৷ কেবল ঘরেই নয় আপনি তাদের অফিসেও জুতা খুঁজে পাবেন না৷ এটি অত্যন্ত অসম্মানজনক৷

তবে ঘটনার পর গত রবিবার ইনস্টাগ্রামে শেফ সেগেভ গর্বিতভাবে জুতোয় ভরা মিষ্টির একটি ছবি পোস্ট করেছেন।

উল্লেখ্য, জুতার বিষয়ে জাপান খুবই খুঁতখুঁতে৷ সে দেশে জুতা ঘরে রাখা হয় না৷ জাপানি সংস্কৃতিতে জুতার জায়গা বাড়ির বাইরে৷ জাপানে ডাইনিং রুমে জুতা রাখা শিষ্টাচার বর্হিভূত বিষয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর